Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপে রেকর্ড তাপপ্রবাহ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৬:০১
বিশ্বকাপে রেকর্ড তাপপ্রবাহ

অনুশীলনের মাঝে এভাবেই শরীর শীতল করতে দেখা যায় মেসি-ডি পলদের।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই ফিলাডেলফিয়ার উন্মুক্ত স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে। চলতি বিশ্বকাপের এই হাইভোল্টেজ নকআউট ম্যাচটি রূপ নিতে পারে টুর্নামেন্টের সবচেয়ে উত্তপ্ত ও বিপজ্জনক ম্যাচে। যুক্তরাষ্ট্রের পূর্ব ও মধ্যাঞ্চল জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে মাঠের ফুটবলার থেকে শুরু করে গ্যালারির হাজার হাজার দর্শকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রার যৌথ প্রভাবে শনিবার হিট ইনডেক্স ৩৭.৭ থেকে ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলার জন্য যথেষ্ট। এর আগে চলতি সপ্তাহেই নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গরমে অতিষ্ঠ হয়ে ফরাসি খেলোয়াড়দের মাঠের পানি ছিটানোর যন্ত্র দিয়ে শরীর ঠান্ডা করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন

মাতানোভিচের চুলেই সর্বনাশ ক্রোয়েশিয়ার!

০৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর এই তীব্র গরম নিয়ে গত কয়েক মাস ধরেই উদ্বেগ বাড়ছিল। জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘বার্কলে আর্থ’-এর মতে, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র যখন শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল, তার চেয়ে বর্তমান বিশ্বের গড় তাপমাত্রা প্রায় ১.২৬ ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। বিশ্ব আবহাওয়া বিজ্ঞানীদের সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) স্পষ্ট জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণেই এই নজিরবিহীন গুমোট গরমের সৃষ্টি হয়েছে।


এই চরম পরিস্থিতিতে ফিফার বর্তমান ‘হিট সেফটি গাইডলাইন’ বা গরম-সংক্রান্ত নিরাপত্তানীতিকে ‘অপ্রতুল’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বর্তমানে ফিফার নিয়ম অনুযায়ী, তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের গতিবেগের সম্মিলিত হিসাব ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিত করা হবে। তবে কানেকটিকাট ইউনিভার্সিটির কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের সিইও ডগলাস কাসা এর তীব্র সমালোচনা করে বলেছেন, ‘৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটাই বিপজ্জনক যে, খোদ মার্কিন সামরিক বাহিনীতে এই তাপমাত্রা হলে ব্ল্যাক ফ্ল্যাগ জারি করে সব ধরনের ট্রেনিং বাতিল করা হয়।’

আরও পড়ুন

ফিফার ‘বিশেষ সুবিধা’ নিয়ে মুখ খুললেন স্কালোনি

০৩ জুলাই ২০২৬

খেলোয়াড়দের বৈশ্বিক ইউনিয়ন (ফিফপ্রো) এবং আমেরিকান কলেজ অব স্পোর্টস মেডিসিন এরই মধ্যে ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হলেই ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির (ইউসিএলএ) হিট ল্যাবের পরিচালক ভরত ভেঙ্কট জানান, প্রচণ্ড গরমে ভারী ব্যায়াম বা খেলাধুলা করলে শরীর নিজে থেকে ঠান্ডা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এর ফলে চরম ক্লান্তি, মাথা ঘোরা, বমি বমি ভাব, পেশিতে টান এবং মারাত্মক ডিহাইড্রেশন হতে পারে। এমনকি অ্যাথলেটদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হলো এই ‘হিট স্ট্রোক’।


এই গরমের সঙ্গে খাপ খাইয়ে নিতে দলগুলো বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছে। ব্রাজিল দলের স্পোর্টস সায়েন্টিস্ট গুইলহার্ম পাসোস জানান, খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার জন্য তারা সৌনা (Sauna) ও হট বাথ ব্যবহার করছেন। ২০১৪ সালে ব্রাজিলের তীব্র গরমে খেলার অভিজ্ঞতা টেনে তিনি বলেছেন, ‘অতিরিক্ত গরমে খেলোয়াড়রা সাধারণত মাঠে বেশি দৌড়াদৌড়ি না করে তাদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল নিখুঁত পাসের দিকে বেশি মনোযোগ দেয়।’

ঝুঁকি শুধু মাঠের ২২ জন খেলোয়াড়ের নয়, গ্যালারিতে থাকা দর্শকদেরও। অনেকেই অ্যালকোহল পান করে দীর্ঘ সময় খেলা দেখেন, যা এই গরমে পানিশূন্যতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে আয়োজক শহর ও স্টেডিয়ামগুলোতে ছায়া, ওয়াটার স্টেশন এবং বিশেষ মেডিকেল ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে।

ফিফাতাপপ্রবাহ২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল