Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মাতানোভিচের চুলেই সর্বনাশ ক্রোয়েশিয়ার!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৫:৩২
মাতানোভিচের চুলেই সর্বনাশ ক্রোয়েশিয়ার!

সংগৃহীত ছবি

ক্রিকেটের ‘স্নিকোমিটার’ এসে গেছে ফুটবলেও! বলের সঙ্গে ইগোর মাতানোভিচের চুলের সামান্য স্পর্শও এড়ানো গেলো না! সাদা চোখে এই ক্রোয়াট ফুটবলারের মাথায় বল ছোঁয়ার কোনো স্পষ্ট ছবি নেই। কিন্তু ফুটবলের ভেতর বসানো চিপ যেখানে স্নিকোমিটারের মতো প্রযুক্তি সংযুক্ত, সেখান থেকে মিলছে স্পর্শের স্পষ্ট সংকেত। তাহলে মাতানোভিচের চুলের ছোঁয়ার শেষ হয়ে গেল মদরিচের বিশ্বকাপ !

পর্তুগাল-ক্রোয়েশিয়া মাচের এই দৃশ্য দেখে বেশ কয়েকজন ধারাভাষ্যকার বলেছেন, ‘এটা ভিএআর ইতিহাসের অন্যতম বড় সিদ্ধান্ত।’ ঘটনাটা স্টপেজ টাইমের ১৩-তম মিনিটে। ক্রেয়েশিয়ার ডিফেন্ডার গাভার্দিওল বল ঠেলেন পর্তুগালের জালে। ২-১ গোলে পিছিয়ে থাকা ক্রোয়েশিয়ান শিবিরে তখন সমতা ফেরানোর আনন্দ, সেই খুশিতে মাতোয়ারা গ্যালারির সমর্থকরাও। এখন ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।

কিন্তু এর মধ্যে ঢুকে গেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফরি (ভিএআর)। তাই আনন্দের মাঝেও সবার উত্তেজনাপূর্ণ অপেক্ষা। প্রশ্ন একটাই, বিল্ডআপে বল ইগর মাতানোভিচের মাথা ছুঁয়েছিল কিনা। ছুঁলে আফসাইড, নইলে গোল বৈধ।

টেলিভিশনের রিপ্লৈতে নিশ্চত হওয়া যাচ্ছিল না। আবার স্নিকোমিটারের ওই প্রযুক্তি বলের সঙ্গে স্পর্শের স্পষ্ট সংকেত দিচ্ছে। ফলে সিদ্ধান্ত আসে, মাতানোভিচের মাথায় বলের স্পর্শ ছিল, তাই গোলটি বাতিল। সেটা টিভিতে দৃশ্যমান না হলেও, অন্তত ওই ফুটবলারের চুলের ছোঁয়া লেগেছে ফুটবলে। সেটাই বলছে স্নিকোমিটার।

ক্রোয়েশিয়ার জন্য বড় দুর্ভাগ্যজনক হয়ে গেল ব্যাপারটা। এই নিষ্ঠুর সিদ্ধান্তে থেমে গেছে মদরিচদের বিশ্বকাপ অভিযান।

ফুটবলেও স্নিকোমিটার প্রযুক্তি

এই প্রযুক্তি সাধারণত ক্রিকেটে খুব পরিচিত। সাধারণ মানুষের পক্ষে ছোট ক্রিকেট বলটির সঠিক গতি পর্যবেক্ষণ সবসময় সম্ভব হয়ে ওঠে না। ফুটবল অনেক বড় হলেও সিদ্ধান্ত আরো নিখুঁত করতে এবার বিশ্বকাপে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

অ্যাডিডাসের ট্রিওন্ডা ম্যাচ বলে একটি মাইক্রোচিপ বসানো হয়েছে যা যে কোনো স্পর্শ শনাক্ত করতে পারে। রিয়াল টাইমে সেই তথ্য পাঠিয়ে দেবে ভিএআর -এর কাছে। তাই টিভিতে স্পষ্ট ছবি না থাকলেও স্নিকোমিটার ধরে ফেলেছে মাতানোভিচ চুলের ছোঁয়া।

২০২৬ ফুটবল বিশ্বকাপলুকা মদরিচপতুর্গালক্রোয়েশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল