Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধী শিশুদের আশার আলো সেলিম রেজা
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০০:০৫
সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

সংগৃহীত ছবি

দেশের সাইবার-সিকিউরিটি সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল স্পেসকে সুরক্ষিত রাখার লক্ষ্যে আগামী ২৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বিশেষ আয়োজন ‘টিটিপিজি ফিনিক্স সামিট ২০২৬’। এই সামিটের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ সাইবার-সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’, যা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।

বুধবার (০৩ জুন) বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সামিটের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, দেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডিজিটাল স্থিতিশীলতা জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো অনুষ্ঠিত হবে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি)। আর সামিটের মূল সম্মেলনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিআইসিসি)।

৩ দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার-সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে অংশ নেবেন বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞরা। যেখানে প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র‍্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে হাতে-কলমে।

এছাড়াও ২ দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা পরিচালিত হবে টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ নামে দুইটি ভিন্ন স্টেজে। এর মধ্যে টেকনিক্যাল স্টেজে আলোচনা হবে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং ইমার্জিং টেকনোলজি নিয়ে।

অন্যদিকে, এন্টারপ্রাইজ স্টেজে আলোচনা হবে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন ইন সাইবার-সিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন নিয়ে। এছাড়াও হবে ন্যাশনাল সাইবার-সিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ সেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও সম্মানিত অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ এবং বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।

এবারের আন্তর্জাতিক এই সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশন। এছাড়াও দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবার-সিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবার-সিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করবে দ্য টিম ফিনিক্স গ্রুপ। সাইবার-সিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে এই স্বীকৃতি।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, ‘সাইবার-সিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভরেন্টির প্রধান শর্ত। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার-সিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে আমরা দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।’

আয়োজকদের প্রত্যাশা, বিস্তৃত কর্মসূচি ও আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে ফিনিক্স সামিট ২০২৬ বাংলাদেশের আঞ্চলিক সাইবার-সিকিউরিটি খাতের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং নতুন প্রজন্মের সাইবার-সিকিউরিটি নেতৃত্ব তৈরিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সাইবার সিকিউরিটিডিজিটাল স্পেসটিটিপিজি ফিনিক্স সামিট
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা

    দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা

    ০৬ আগস্ট ২০২৬, ০০:১৪

    বাংলাদেশ থেকেই কি চীনের নতুন দক্ষিণ এশিয়া করিডোর, নজর বঙ্গোপসাগরে

    বাংলাদেশ থেকেই কি চীনের নতুন দক্ষিণ এশিয়া করিডোর, নজর বঙ্গোপসাগরে

    ০৬ আগস্ট ২০২৬, ০০:১৪

    এশিয়ায় তরুণ পুলিশের অভাব: বদলাচ্ছে নিরাপত্তার প্রথাগত কৌশল

    এশিয়ায় তরুণ পুলিশের অভাব: বদলাচ্ছে নিরাপত্তার প্রথাগত কৌশল

    ০৬ আগস্ট ২০২৬, ০০:০০

    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

    ০৬ আগস্ট ২০২৬, ০১:৫১

    ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি আরিফুল বারী

    ব্যাংক এশিয়ার নতুন ডিএমডি আরিফুল বারী

    ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৭

    এফবিসিসিআইয়ে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

    এফবিসিসিআইয়ে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

    ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৫

    পদ্মায় বালুর ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

    পদ্মায় বালুর ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

    ০৬ আগস্ট ২০২৬, ০২:০৮

    জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

    জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

    ০৬ আগস্ট ২০২৬, ০২:৩২

    আঁতোয়ান যখন ত্রুফোর দ্বিতীয় সত্তা

    আঁতোয়ান যখন ত্রুফোর দ্বিতীয় সত্তা

    ০৬ আগস্ট ২০২৬, ০২:১৪

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ০৬ আগস্ট ২০২৬, ০২:০৫

    চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস

    চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস

    ০৬ আগস্ট ২০২৬, ০২:০৪

    চৌদ্দগ্রামে হামলার ১১ দিন পর যুবকের মৃত্যু

    চৌদ্দগ্রামে হামলার ১১ দিন পর যুবকের মৃত্যু

    ০৬ আগস্ট ২০২৬, ০২:০১

    কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা

    কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা

    ০৬ আগস্ট ২০২৬, ০৩:০৬

    গবেষণার অভাবে অন্ধকারে ইলিশ ব্যবস্থাপনা

    গবেষণার অভাবে অন্ধকারে ইলিশ ব্যবস্থাপনা

    ০৬ আগস্ট ২০২৬, ০৩:৩৯

    আমার নামের পাশে যেন ‘বাংলাদেশ’ লেখা হয়

    আমার নামের পাশে যেন ‘বাংলাদেশ’ লেখা হয়

    ০৬ আগস্ট ২০২৬, ০১:৪০

    advertiseadvertise