মানুষের পারিবারিক জীবনে পোষাপ্রাণী মানেই বিড়াল, কুকুর, খরগোশ, পাখিসহ নানা পশু। তবে প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে ভবিষ্যতের পরিবারে হয়তো নতুন ধরনের সঙ্গীর দেখা মিলবে। সেই সাথী রক্তমাংসের নয়, বরং তৈরি হবে কোড আর কৃত্রিম বুদ্ধিমত্তার! ২০৫০ সাল নাগাদ প্রতিটি ঘরে ঘরেই থাকবে এই পোষা রোবট প্রাণী ও হোম রোবট। ধাতব ও ইলেকট্রিক তারের তৈরি এ সঙ্গী শুধু পাশেই থাকবে না, বাসাবাড়িতে থাকা শিশুদের পড়ালেখাও শেখাবে। সঙ্গে করে দেবে ঘরের কাজ। মনে করিয়ে দেবে খাবারের আগে পরে ওষুধ খাওয়ার কথা। সায়েন্স ফিকশন ফিউচারিস্টিক ধাঁ...