Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কী জানি

বিবিধ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২০
কী জানি

গ্রাফিকস: আগামীর সময়

মানুষের পারিবারিক জীবনে পোষাপ্রাণী মানেই বিড়াল, কুকুর, খরগোশ, পাখিসহ নানা পশু। তবে প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে ভবিষ্যতের পরিবারে হয়তো নতুন ধরনের সঙ্গীর দেখা মিলবে। সেই সাথী রক্তমাংসের নয়, বরং তৈরি হবে কোড আর কৃত্রিম বুদ্ধিমত্তার! ২০৫০ সাল নাগাদ প্রতিটি ঘরে ঘরেই থাকবে এই পোষা রোবট প্রাণী ও হোম রোবট। ধাতব ও ইলেকট্রিক তারের তৈরি এ সঙ্গী শুধু পাশেই থাকবে না, বাসাবাড়িতে থাকা শিশুদের পড়ালেখাও শেখাবে। সঙ্গে করে দেবে ঘরের কাজ। মনে করিয়ে দেবে খাবারের আগে পরে ওষুধ খাওয়ার কথা। সায়েন্স ফিকশন ফিউচারিস্টিক ধাঁচের সিনেমার দৃশ্য মনে হলেও আসছে পৃথিবীর এ পূর্বাভাস চলতি বছরের ফেব্রুয়ারিতে দিয়েছে রুশ সাইবার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারস্কি।

প্রতিষ্ঠানটির ‘আর্থ ২০৫০’ নামক একটি প্রজেক্টের অংশ হিসেবেই করা হয়েছে এ ভবিষ্যদ্বাণী। তাদের ওয়েবসাইটে ভবিষ্যৎ বিশ্বের রোবট পোষাপ্রাণীর বেশ মজার এক চিত্র তুলে ধরা হয়েছে। আজ থেকে ২৪ বছর পর ডিজিটাল প্রাণীগুলো দেখতে একদম আসল প্রাণীর মতোই হবে। তবে তাদের সময়মতো খেতে দেওয়া, টিকা দেওয়া বা ডাক্তার দেখানোর মতো কোনো কাজ করার দরকার থাকবে না। প্রযুক্তির উদ্ভাবনে এসব পোষাপ্রাণীর রক্ষায় থাকবে বিশেষ আইন। এমনকি পোষাপ্রাণীর শিল্প নেবে সম্পূর্ণ ভিন্ন এক রূপ, যেখানে আসল প্রাণীর চেয়ে ডিজিটাল পোষাপ্রাণী হয়ে উঠবে অনেক বেশি জনপ্রিয়। তবে শুধু রোবট পশুই নয়, ক্যাসপারস্কির বিশ্বাস ২০৫০ সালে ঘরে ঘরে আরও থাকবে হোম রোবট। অনেক পরিবারের কাছে ২০৫০ সালের মধ্যে এমন সব রোবট সঙ্গী থাকবে, যারা হবে অত্যন্ত বুদ্ধিমান এবং সবসময় পাশে ঘনিষ্ঠ বন্ধুর মতোই পাশে থাকবে। সে রোবটগুলো ঘরের কাজে সাহায্য করবে। শিশুদের পড়াশোনায় সহায়তা ও খেলাধুলা করা, এমনকি স্কুলের সমস্যা থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্কের নানা বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কাজও করবে। এটি কোনো কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন নয়। বরং পৃথিবীতে ভবিষ্যতের পরিবারগুলো এমনই হবে। রুশ এ প্রতিষ্ঠান ২০২৫ সালের নভেম্বরে এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করে। সেখানে অংশ নেয় ১৫টি দেশ থেকে প্রায় ৩ হাজার ব্যক্তি। জরিপে উঠে আসে, ৪৩ শতাংশ অংশগ্রহণকারী বিশ্বাস করেন ২০৫০ সালের মধ্যেই পোষাপ্রাণী রোবট এবং হোম রোবট সব পরিবারের সদস্য হবে।

রোবটহোম রোবটক্যাসপারস্কিসাইবার সিকিউরিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি