Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
পাখির জন্য আহম্মদ উল্ল্যাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

রাজশাহীতে মন্দা আমের বাজার

আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০১:৫০
রাজশাহীতে মন্দা আমের বাজার

ছবি: আগামীর সময়

ঈদের ছুটি কাটতে না কাটতেই রাজশাহীর আমের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের দরপতন। চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন মোকামে দাম নেমেছে উল্লেখযোগ্য হারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গুটি ও গোপালভোগ আমচাষিরা। উৎপাদন খরচ বাড়লেও বাজারদর কমায় সবার মধ্যেই লোকসানের আশঙ্কা।

পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে গত সোমবার সকাল থেকেই ছিল চাষি ও ব্যবসায়ীদের ভিড়। জেলার বিভিন্ন এলাকা থেকে যানবাহনযোগে আম নিয়ে আসেন চাষিরা। আড়তদাররা ভ্যানের ওপর থেকেই মান যাচাই করে দর নির্ধারণ করেন। তবে ক্রেতার উপস্থিতি কম থাকায় হাটে প্রতিযোগিতার অভাব। ফলে অনেক চাষিকেই কম দামে আম বিক্রি করতে হচ্ছে।

বর্তমানে গোপালভোগ আম প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকায়, যা মৌসুমের শুরুতে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত উঠেছিল। একইভাবে গুটি আমের মণপ্রতি দাম ১ হাজার ৪০০ টাকা থেকে নেমে বর্তমানে ৭০০ থেকে ১০০০ টাকা। রানীপছন্দ ও লক্ষ্মণভোগ আম বাজারে উঠলেও লক্ষ্মণভোগের দাম ৬০০-৯০০ টাকা, যা গত বছর একই সময়ে দেড় হাজার টাকার নিচে ছিল না। ক্ষীরশাপাতি বা হিমসাগর বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়। গত বছর এ সময়ে তা ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রির নজির।

বানেশ্বর হাটে আম বিক্রি করতে আসা আমিনুল ইসলাম জানালেন, প্রায় ২০ বিঘা জমিতে তার আমবাগান রয়েছে। সারের দাম, কীটনাশক, সেচ ও শ্রমিক ব্যয় আগের চেয়ে অনেক বেশি। তিনি বললেন, ‘এত টাকা খরচ করে আম উৎপাদন করছি কিন্তু ন্যায্য দাম পাচ্ছি না।’

চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের কারণে মানুষের ব্যস্ততা ছিল কোরবানির পশু কেনাবেচা, মাংস সংরক্ষণ ও বিতরণ নিয়ে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার ও পরিবহনসেবাও সীমিত আকারে চলেছে। ফলে ঢাকাসহ দেশের বড় বাজারগুলোয় আম পাঠানো ব্যাহত হয়েছে।

তবে বাজার পরিস্থিতি নিয়ে পুরোপুরি হতাশ নন সংশ্লিষ্টরা। ছুটি শেষে কয়েক দিনের মধ্যে বাজার স্বাভাবিক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। মানুষ কর্মস্থলে ফেরার সময় আম নিয়ে যান। কুরিয়ার ও পরিবহনব্যবস্থা পুরোপুরি সচল হলে বাজারে ফিরবে ইতিবাচক গতি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, ‘এ বছর আমের উৎপাদন ভালো হয়েছে। বাজারে সরবরাহও বেশি। ফলে দামের ওপর কিছুটা চাপ তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে মৌসুম যত এগোবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ স্বাভাবিক হবে।’

অর্থনীতিরাজশাহীরাজশাহী আম
    শেয়ার করুন:
    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    প্রকল্প দেরি হলে শাস্তি

    প্রকল্প দেরি হলে শাস্তি

    ০৪ জুন ২০২৬, ০১:৩৯

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    কদমতলীতে ইন্টারনেট সেবাকর্মীদের ওপর হামলা, আহত ৩

    ০৪ জুন ২০২৬, ০১:৪৫

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    পরিচালন ব্যয় কমিয়ে বিনিয়োগ বাড়ানো হবে

    ০৪ জুন ২০২৬, ০১:৪৪

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    রাজশাহীতে মন্দা আমের বাজার

    ০৪ জুন ২০২৬, ০১:৫০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে দেশটির ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে দেশটির ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    বন্ধ কারখানা বাড়ছে দাম ঝুঁকিতে বিনিয়োগ

    ০৪ জুন ২০২৬, ০২:০৮

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    তাপপ্রবাহ বিস্তার করেছে ৪৯ জেলায়, রাজশাহী-রংপুরে বেশি তাপমাত্রা

    ০৪ জুন ২০২৬, ০২:৩৩

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

    ০৪ জুন ২০২৬, ০২:২৩

    advertiseadvertise