Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়া

শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০০:৫৬
শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

আসামি মনির হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার তদন্ত ১৩ দিনেই শেষ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

আগামীর সময়কে জানালেন মোহাম্মদ সোলাইমান, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতির পর চূড়ান্ত করা হয়েছে আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি।

এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ। তার ভাষ্য, মনিরের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে ডিএনএ প্রতিবেদনে। তাকেই একমাত্র আসামি করা হয়েছে অভিযোগপত্রে।

তদন্ত প্রতিবেদন বলছে, ধর্ষণের উদ্দেশ্যে শিশুটিকে করা হয়েছে যৌন নির্যাতন। যা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের অপরাধ হিসেবেই গণ্য হবে বলে জানালেন পুলিশ পরিদর্শক তানভীর।

২০২৬ সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ১৬ বছরের কম বয়সি কোনো শিশুর সঙ্গে তার সম্মতি বা সম্মতি ছাড়া যৌনকর্ম করেন, তাহলে ওই শিশুকে ধর্ষণ করেছেন বলে তিনি, এমনটাই গণ্য হবে।

আসামি মনির হোসেনের (৩০) বাড়ি কুমিল্লা জেলায়। চট্টগ্রামের বাকলিয়া থানার নুর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকায় ভাই ভাই ডেকোরেশন নামে একটি দোকানের কর্মচারী তিনি। বসবাস ওই এলাকাতেই।

পুলিশের ভাষ্য, গত ২১ মে দুপুরে ডেকোরেশনের গুদামে ওই এলাকার সাড়ে তিন বছরের এক শিশুকে নিয়ে যৌন নির্যাতন করেন মনির। পরে টের পেয়ে তাকে আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরকে নেয় নিজেদের হেফাজতে। তবে বিপত্তি ঘটে তাকে থানায় নিতে গেলে। রওনা দেওয়ার সময় পুলিশকে ঘিরে ফেলে জনতা। বিচার নিজেরাই করবে জানিয়ে জনতার হাতে আসামিকে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে তারা। এ নিয়ে পুলিশ-জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাথর নিক্ষেপ, লাঠিচার্জ, গুলিবর্ষণ, পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বাকলিয়া।

২২ মে সকালে মনিরের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন শিশুটির বাবা। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন মনির। পরে তাকে পাঠানো হয় কারাগারে।

চট্টগ্রামবাকলিয়াশিশু ধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: