Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

এএফপি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০২:২৩
ডেনমার্কে প্রথমবার নারীপ্রধান মন্ত্রিসভা

সংগৃহীত ছবি

ডেনমার্কের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসে। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো মন্ত্রিসভায় পুরুষের তুলনায় নারী সদস্যের সংখ্যা বেশি হলো।

মঙ্গলবার (৩ জুন) পার্লামেন্ট ভবনের বাইরে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন ফ্রেডেরিকসেন। তিনি জানান, ২১ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন ১১ জন নারী ও ১০ জন পুরুষ।

মার্চে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর কয়েক মাসের আলোচনা শেষে গত ১ জুন ফ্রেডেরিকসেন ঘোষণা দেন, তার নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটস, সোশ্যালিস্ট পিপলস পার্টি, মধ্য-বামপন্থী রাডিকালে ভেনস্ত্রে এবং মধ্যপন্থী মডারেটস পার্টিকে নিয়ে গঠন করা হয়েছে একটি সংখ্যালঘু জোট সরকার।

আগের সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মুখও স্থান পেয়েছেন নতুন মন্ত্রিসভায়। নির্বাচনের পর ‘কিংমেকার’ হিসেবে পরিচিতি পাওয়া মডারেটস নেতা লার্স লোকে রাসমুসেন থাকবেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে।

অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফ্রেডেরিকসেনের দল সোশ্যাল ডেমোক্র্যাটসের পিটার হামেলগার্ড। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী নিকোলাই ওয়ামেনকে দেওয়া হয়েছে বিচারমন্ত্রীর দায়িত্ব। রাজনৈতিক অঙ্গনে দুজনকেই ভবিষ্যতে সোশ্যাল ডেমোক্র্যাটসের নেতৃত্বের সম্ভাব্য দাবিদার হিসেবে বিবেচনা করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হামেলগার্ডকে অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে ফ্রেডেরিকসেন তার সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে একটি দিয়েছেন স্পষ্ট বার্তা।

গত ২ জুন প্রকাশিত সরকারের রাজনৈতিক কর্মসূচিতে মূল্যস্ফীতির চাপে থাকা পরিবারগুলোর জন্য দেওয়া হয়েছে সহায়তার প্রতিশ্রুতি। একই সঙ্গে কঠোর অভিবাসননীতি অব্যাহত রাখার অঙ্গীকারও করা হয়েছে।

মার্চের নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটস ১৯০৩ সালের পর সবচেয়ে খারাপ ফল করলেও ৩৮টি আসন নিয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হিসেবে অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। তবে নির্বাচনে বাম ও ডানপন্থী কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নতুন জোট সরকারের চারটি দলের হাতে ১৭৯ সদস্যের পার্লামেন্টে রয়েছে মাত্র ৮২টি আসন। ফলে গুরুত্বপূর্ণ আইন পাস এবং নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে অন্যান্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

ডেনমার্কমন্ত্রিসভামেটে ফ্রেডেরিকসে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে