Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

অসহায়দের জন্য সেবিনের আশ্রয়

আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:১৪
অসহায়দের জন্য সেবিনের আশ্রয়

নিজের গড়া আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে সেবিন মিয়া

কেউ পড়েছিলেন রাস্তার ধারে ঝোপে। কেউবা রেলস্টেশনে। আবার কেউ স্বজনদের বঞ্চনায় সব হারিয়ে ছিলেন পথে। এখন তাদের ঠিকানা আশ্রয়কেন্দ্রের এক চালের নিচে। রক্তের বন্ধন না থাকলেও এখন তারা একসঙ্গে খান, ঘুমান।

বগুড়ার সারিয়াকান্দির হাটফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সেবিন মিয়ার (৩২) গড়ে তোলা এই আশ্রয়কেন্দ্রে বাস করছেন এমন অবহেলিত ২৪ নারী-পুরুষ। গ্রামের বাঙ্গালী নদীর পাড়ঘেঁষে ২০২৩ সালে ‘ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোম’ নামে আশ্রয়কেন্দ্রটি গড়ে তোলেন তিনি। সেবিন মিয়া বললেন, ‘অন্য বৃদ্ধাশ্রমে সাধারণত পরিবারের লোকজন রেখে যান। কিন্তু আমার এই আশ্রয়কেন্দ্রে যারা আছেন তাদের জঙ্গল, রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। পরিবারের লোকজন তাদের ফেলে রেখে গেছে।’

সেবিন বলছিলেন, ‘আমি সময় পেলে বিভিন্ন এলাকায় বেড়াতে যেতাম। বিশেষ করে রেলস্টেশনে গেলেই দেখতাম অনেক বয়স্ক মানুষ সেখানে মানবেতর জীবন কাটান। সেখান থেকে মনে হয়েছিল আমি এসব মানুষের জন্য আশ্রয়কেন্দ্র গড়তে পারি।’ এরপর ২০২৩ সালে রামচন্দ্রপুর বাজারে নিজের ওষুধের দোকানের পেছনে পৈতৃক জমিতে আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়। প্রথম বছরে ঠাঁই হয় পাঁচজন বৃদ্ধ ও বৃদ্ধার। বর্তমানে আশ্রয়কেন্দ্রের ২৪ বাসিন্দার মধ্যে ১৪ জনই নারী। 

সারিয়াকান্দির কাঁঠালতলা গ্রামের গোলাপি (৬০) এই আশ্রয়কেন্দ্রে প্রায় দেড় বছর ধরে আছেন। তিনি বলেছেন, ‘আমার স্বামী-সন্তান না থাকায় অসহায় হয়ে পড়ি। এখন কোনো কাজও করতে পারি না। এরপর সেবিন আমাকে এখানে নিয়ে আসে। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। আমাদের যা লাগে সব সেবিন বাবা এনে দেয়।’

ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার হোমে গিয়ে দেখা যায়, আশ্রয়কেন্দ্রের ঘরটিতে চারটি কক্ষ, একটি রান্নাঘর ও দুটি শৌচাগার রয়েছে। বিনোদনের জন্য রয়েছে দুটি টেলিভিশন। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি আছে জেনারেটরের ব্যবস্থা।

সেবিন মিয়ার ওষুধের দোকানের আয়ে চলছে বৃদ্ধাশ্রমটি। এ ছাড়া বিভিন্ন মানুষ ফেসবুকে তার এসব কার্যক্রমের ভিডিও দেখে সহযোগিতা করেন। তার স্বজন এবং স্থানীয়রাও সহযোগিতা করেন। পরিচিত কয়েকজন সবজি ব্যবসায়ী প্রতিদিন বিক্রি শেষে যে সবজি থাকে, তা নামমাত্র মূল্যে দিয়ে যান।

রেলস্টেশনবঞ্চনাআশ্রয়কেন্দ্রঅবহেলিতধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন