Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০০:৪৫
‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

গজনি ছবিতে আমির খান ও প্রদীপ রাওয়াত (বাম থেকে)। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ৭৪ বছর বয়সে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মারা গেছেন তিনি। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোক নেমে এসেছে।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানান তার ‘লগান’ সিনেমার সহশিল্পী যশপাল শর্মা। এরপর বিভিন্ন অঙ্গনের অভিনেতা, পরিচালক ও ভক্তরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে রক্তের ক্যানসারে ভুগছিলেন প্রদীপ রাওয়াত। এ জন্য চিকিৎসাও চলছিল তার। তবে শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার শেষকৃত্যের বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

১৯৮৮ সালে বি. আর. চোপড়ার জনপ্রিয় টিভি সিরিজ ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে পরিচিতি পান প্রদীপ রাওয়াত। পরে সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন তিনি।


আরও পড়ুন

বুনুর সঙ্গে সম্পর্ক কেবলই বন্ধুত্বের : নোরা ফাতেহি

০৪ আগস্ট ২০২৬


তবে ‘গজনি’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা। তামিল ভাষার মূল সিনেমার পাশাপাশি ২০০৮ সালে আমির খান অভিনীত হিন্দি ‘গজিনি’তেও খলনায়ক গজনি ধর্মাত্মার চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটিতে তার অভিনয় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে।

শুধু খলনায়ক নয়, বিভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। ২০০১ সালে আমির খান অভিনীত ‘লগান’ সিনেমায় দেবা চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল।

দক্ষিণ ভারতের সিনেমাতেও দীর্ঘদিন কাজ করেছেন প্রদীপ রাওয়াত। ২০০৪ সালে এস এস রাজামৌলি পরিচালিত তেলুগু সিনেমা ‘সাই’-এ ভিক্ষু যাদব চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কারে সেরা খলনায়কের পুরস্কার পান তিনি।

হিন্দি, তামিল ও তেলুগুসহ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। পর্দায় শক্তিশালী খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ পরিচিতি পেলেও ব্যক্তিজীবনে শান্ত ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

বিনোদনপ্রদীপ রাওয়াত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!