ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
আগামীর সময় ডেস্ক

ফাইল ছবি
রাজধানী ঢাকার তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
আজ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আজ সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।



