Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আবহাওয়া

৩০-৩৫ শতাংশ এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, থাকবে ভ্যাপসা গরম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:২৬
৩০-৩৫ শতাংশ এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, থাকবে ভ্যাপসা গরম

সংগৃহীত ছবি

দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক ভ্যাপসা গরম আবহাওয়া বিরাজ করতে পারে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় দেওয়া আজ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।

পূর্বাভাস অনুযায়ী, আজ রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ দেশের মোট ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর বিভাগের উত্তরাংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

এ ছাড়া দেশের অন্যত্র অল্প কিছু এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকার দু-এক স্থানে ও সিলেট বিভাগের কিছু অংশে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।

আরও পড়ুন

বৃষ্টি যখন প্রকৃতির প্রতিশোধ

২৫ জুন ২০২৬

বৃষ্টির সময়ে কিছুটা দমকা হাওয়া ও মাঝারি ধরনের বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই আকাশে মেঘ দেখলেই দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আজ শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই।



আজ দেশের অনেক এলাকার আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় মেঘের পরিমাণ তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে।



তবে দিনের বিভিন্ন সময়ে মেঘের ফাঁকে কিছুটা রোদের দেখাও মিলবে। স্থানভেদে দিনে ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যেতে পারে, তবে দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে এর পরিমাণ কম থাকবে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগর আজ সামান্য উত্তাল থাকতে পারে।



গত ২৫ জুন সন্ধ্যা ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।



আজ রাজধানী ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আজ দিনের দৈর্ঘ্য ১৩ ঘণ্টা ৩৫ মিনিট।


আবহাওয়া পূর্বাভাসবজ্রবৃষ্টিভ্যাপসা গরম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise