Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আজ সশস্ত্র বাহিনী দিবস

রণাঙ্গনের বীরত্ব থেকে বিশ্বশান্তির মঞ্চে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪
শেয়ার করুন:
রণাঙ্গনের বীরত্ব থেকে বিশ্বশান্তির মঞ্চে

সংগৃহীত ছবি

একাত্তরের উত্তাল রণাঙ্গন। স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত বাঙালি জাতি মরণপণ লড়াইয়ে লিপ্ত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। সম্মুখসারিতে বাঙালি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধের সেই রক্তস্নাতের পথ ধরেই ২১ নভেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনী। রণাঙ্গনের বীরত্ব থেকে জাতির নানা সংকটে ইস্পাতকঠিন দৃঢ়তায় ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে বারংবার। দেশের সীমানা পেরিয়ে পেশাদারিত্বের দ্যুতি ছড়িয়ে চলেছে বিশ্বশান্তির মঞ্চেও। যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় আজ উদযাপন করা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন, ‘সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। আমি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেছেন, ‘নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ১৯৭১-এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন। পরে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হবে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক প্রদান করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জন্ম, ঐক্যের শক্তিতে প্রতিষ্ঠা

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ যখন সশস্ত্র সংগ্রামে রূপ নেয়, তখন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সদস্যরা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। নৌবাহিনীর সদস্যরা জলপথে শত্রুর যোগাযোগ ও সরবরাহব্যবস্থায় আঘাত হানেন। সীমিতসংখ্যক উড়োজাহাজ ও সামর্থ্য নিয়ে বিমানবাহিনীর সদস্যরাও আকাশপথে অভিযানে অংশ নেন। যুদ্ধের বিভিন্ন পর্যায়ে স্থল, নৌ ও আকাশপথে সমন্বিত অভিযানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিন বাহিনীর সদস্যরা। বিশেষ করে নৌ-কমান্ডোদের সাহসী অভিযান শত্রুর নৌযোগাযোগ ও সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ

শুধু অস্ত্র হাতে নিরাপত্তা নিশ্চিত করা নয়, সংঘাতের মধ্যে বিপন্ন বেসামরিক মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা দেওয়া, যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায়ও দায়িত্ব পালন করে চলেছে সশস্ত্র বাহিনী। বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করতে গিয়ে ১৫১ জন সদস্য প্রাণ দিয়েছেন। ১৯৮৮ সালে জাতিসংঘের ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে অংশ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশ বা অঞ্চলের ৬৩টি জাতিসংঘ মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মোট ১ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন সদস্য দায়িত্ব পালন করেছেন।

সীমান্তের নিরাপত্তা থেকে দুর্গত মানুষের পাশে

দেশের নিরাপত্তা গণ্ডি পেরিয়ে দেশের যেকোনো জাতীয় দুর্যোগ কিংবা জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনের সহযোগী শক্তি হিসেবে কাজ করেন বাহিনীর সদস্যরা। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস কিংবা বড় ধরনের দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে তাদের অংশগ্রহণ মানুষের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছে। এ ছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর অবদান রয়েছে।

ঢাকার বাইরেও নানা আয়োজন

দিবসটি উপলক্ষে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও সংশ্লিষ্ট ঘাঁটিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নিকটস্থ ঘাটে নোঙর করা এসব জাহাজ ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

রণাঙ্গনএকাত্তরবীরত্ববিশ্বশান্তিউত্তালস্বাধীনতাসশস্ত্র বাহিনী দিবসরাষ্ট্রপতিপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট