একাত্তরের উত্তাল রণাঙ্গন। স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত বাঙালি জাতি মরণপণ লড়াইয়ে লিপ্ত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। সম্মুখসারিতে বাঙালি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধের সেই রক্তস্নাতের পথ ধরেই ২১ নভেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনী। রণাঙ্গনের বীরত্ব থেকে জাতির নানা সংকটে ইস্পাতকঠিন দৃঢ়তায় ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে বারংবার। দেশের সীমানা পেরিয়ে পেশাদারিত্বের দ্যুতি ছড়িয়ে চলেছে বিশ্বশান্তির মঞ্চেও। যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় আজ উদয...