Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নিরাপদ সড়ক দিবস ১১ বা ২৯ জুলাই করার দাবি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৭
নিরাপদ সড়ক দিবস ১১ বা ২৯ জুলাই করার দাবি

প্রতীকী ছবি

জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্তমান তারিখ ২২ অক্টোবর পুনর্বিবেচনা করে ১১ জুলাই অথবা ২৯ জুলাই নির্ধারণের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি।

আজ রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংগঠনটির মতে, জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ নির্ধারণে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ, শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তা এবং নিরাপদ সড়কের দাবিতে ঐতিহাসিক ছাত্র-নাগরিক আন্দোলনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

নিরাপদ সড়ক আন্দোলন জানায়, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হন। তাদের মধ্যে ৪৩ জন ছিলেন শিক্ষার্থী। সংগঠনটির মতে, শিক্ষার্থী ও তরুণদের সড়ক নিরাপত্তার বিষয়টি স্মরণে রাখতে দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে বিবেচনা করা যেতে পারে।

আরও পড়ুন

উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিকল্প নেই

০৪ অক্টোবর ২০২৬

অন্যদিকে, ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং বৃহত্তর নাগরিক আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলনের মধ্য দিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা ও জবাবদিহির দাবি আরও জোরালো হয় বলে মনে করে সংগঠনটি।

নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, 'জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল উদ্দেশ্য হওয়া উচিত সড়কে মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টিকে সামনে রাখা। তাই দিবসটির তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশের সড়ক নিরাপত্তার ইতিহাস, রোড ক্র্যাশে নিহতদের স্মৃতি এবং নিরাপদ সড়কের দাবিতে গণমানুষের ঐতিহাসিক আন্দোলনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।'

সংগঠনটি বলেছে, ১১ জুলাই অথবা ২৯ জুলাইয়ের যে কোনো একটি তারিখ জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে নির্ধারণ করা হলে দিবসটি আরও অর্থবহ ও জনসম্পৃক্ত হবে। এ বিষয়ে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষার্থী প্রতিনিধি, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামত নেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক আন্দোলন সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, প্রচার, ভুক্তভোগীদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকার তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পুনর্নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?