Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ২৩:৫৫
আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সংগৃহীত ছবি

বিরল জিনগত বৈশিষ্ট্য অ্যালবিনিজমের কারণে মহিষটির গায়ের রং গোলাপি। কপালে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো সোনালি লোম। এই অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণেই এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসে মহিষটি। কোরবানি থেকে রেহাই পাওয়ার পর নতুন করে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি

২৭ মে ২০২৬

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ভাইরাল খ্যাতির কারণে বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ। এদিকে সিএনএনের ভাষ্য, আলোচিত অ্যালবিনো মহিষটি আর কোরবানি হচ্ছে না। দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ট্রাম্পের সঙ্গে মিল থাকায় ভাইরাল হওয়া মহিষটিকে বাঁচানো হয়েছে কোরবানি থেকে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এর আগে রসিকতা করে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করেছিল মহিষটিকে। নতুন প্রতিবেদনে তারা বলছে, ‘ট্রাম্প’ মহিষকে কোরবানি থেকে বাঁচিয়ে পাঠানো হয়েছে বাংলাদেশের চিড়িয়াখানায়। ফ্রান্স ২৪ শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে বাঁচিয়েছে কোরবানির হাত থেকে।

স্কাই নিউজের প্রতিবেদনের ভাষ্য, বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রেহাই পেয়েছে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করেছেন সরকারি কর্মকর্তারা। টাইমস অব ইসরায়েল লিখেছে, ঈদের কোরবানি থেকে ধবল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, বাংলাদেশে ঈদের কোরবানি থেকে রক্ষা পেয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহিষটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে, ভাইরাল মহিষটিকে বাঁচাতে এগিয়ে এসেছেন বাংলাদেশের কর্মকর্তারা।

এ ছাড়া দ্য টেলিগ্রাফ, ডন, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যমও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিরল এই গোলাপি অ্যালবিনো মহিষটির খবর।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা চার বছর বয়সী ও প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি কোরবানির জন্য বিক্রি করা হয়েছিল ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে। তবে মহিষটিকে ঘিরে ব্যাপক জনআগ্রহ ও নিরাপত্তাজনিত কারণে কোরবানির আগমুহূর্তে সরকারের উচ্চপর্যায় থেকে হস্তক্ষেপ আসে। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে নেওয়া হয় কেরানীগঞ্জ থানায়। পরে রাতে সেটিকে পাঠানো হয় মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।

আরও পড়ুন

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে ঈদের দিন চিড়িয়াখানায় ভিড়

২৮ মে ২০২৬

ডোনাল্ড ট্রাম্পমহিষবিশ্বজুড়ে আলোচনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!