Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৯:৪১
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি

ছবি: আগামীর সময়

৭০০ কেজি ওজনের আলোচিত এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে পুনরায় রাবেয়া এগ্রো ফার্মে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মহিষটি নারায়ণগঞ্জে পৌঁছায়নি।

একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিশৃঙ্খলা এড়াতে কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে টাকা ফেরত দিয়ে মহিষটি আবার খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেটি সেখানেই লালন-পালন করা হবে।

এর আগে সোমবার (২৫ মে) রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির কেরানীগঞ্জ থেকে মহিষটি নিতে গেলে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। মহিষটিকে গোসল করিয়ে রাজকীয় পোশাক পরানো হয় এবং লাল গালিচায় হাঁটিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রায় ১০ মাস আগে রাজশাহীর সিটি হাট এলাকা থেকে মহিষটি এনে নিজের সন্তানের মতো যত্নে বড় করেন জিয়াউদ্দিন মৃধা। ৭০০ কেজি ওজনের এই মহিষটি সামির আগে থেকেই ৫৫০ টাকা কেজি দরে কিনে রেখেছিলেন।

মহিষটির চেহারা ও মাথার চুলের স্টাইল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা মিলে যাওয়ায় ফার্ম মালিকের ছোট ভাই মজা করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে এই নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্যতিক্রমী নাম ও গঠনের কারণে মহিষটি দেখতে ফার্মে ভিড় করেন হাজারো মানুষ। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে এটি।

ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানালেন, মহিষটিকে বিদায় দিতে কষ্ট হয়েছে, তবে কোরবানির ত্যাগের মহিমায় তা মেনে নিতে হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আগে ঈদকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ দেখা যেত, এবার সেই আবহ আবার ফিরে এসেছে। মানুষ শুধু কেনার জন্য নয়, দেখার জন্যও ভিড় করেছে।

ডোনাল্ড ট্রাম্পস্বরাষ্ট্রমন্ত্রীকোরবানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!