Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শূন্য ম্যাজিস্ট্রেটে বন্ধ মোবাইল কোর্ট

  • ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নাসিকের অন্তত তিনবার চিঠি
  • মশক নিধন, ফুটপাত থেকে অবৈধ উচ্ছেদ, মাদকবিরোধী অভিযান, অবৈধ পার্কিং, ফিটনেসবিহীন যান নিয়ন্ত্রণ বন্ধ
  • ২০১১ সালে তিন পৌরসভা নিয়ে সিটি করপোরেশনের জন্ম
তৈবুর তানভীর
তৈবুর তানভীর
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৪:০৮
শূন্য ম্যাজিস্ট্রেটে বন্ধ মোবাইল কোর্ট

নগর ভবন, নারায়ণগঞ্জ। ছবি : সংগৃহীত

এই মুহূর্তে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট নেই একজনও। কতদিন ধরে নেই? সেই প্রশ্নেরও নেই সুস্পষ্ট জবাব। তার চেয়েও বড় কথা, সরকারের কাছে বারবার চেয়েও পাওয়া যায়নি একজন ম্যাজিস্ট্রেট। সম্প্রতি অন্তত তিনবার সরকারের উচ্চ দপ্তরে চিঠি পাঠিয়েছে নাসিক প্রশাসন। চাওয়া বেশি নয়; পুরো নাসিক এলাকায় অন্তত একজন ম্যাজিস্ট্রেট হলেও যেন দেওয়া হয়। সর্বশেষ চিঠিতেও চাওয়া হয় মাত্র দুজন। কিন্তু তাও মিলছে না।

এতে ভেঙে পড়েছে নাসিকের স্বাভাবিক কার্যক্রম। মশক নিধন, ফুটপাত উচ্ছেদ, খাদ্যে ভেজাল ও মাদকবিরোধী অভিযান, অবৈধ পার্কিং এবং ফিটনেসবিহীন যান নিয়ন্ত্রণের মতো নাগরিক সেবাগুলোয় ব্যাহত হচ্ছে নিয়মিত তদারকি। এমনকি ম্যাজিস্ট্রেট না থাকায় পরিচালিত হচ্ছে না ভ্রাম্যমাণ আদালতও।

পরিস্থিতির বিপাক দেখে ১ জুন তৃতীয়বারের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন সচিবকে চিঠি লিখেছে নাসিক প্রশাসন। চিঠির পরতে পরতে ফুটে উঠেছে নাসিক প্রশাসনের অসহায়ত্বের ছাপ। যদিও সমস্যা জিইয়ে থাকা অবস্থায় দুই পদেই এসেছে ব্যক্তির পরিবর্তন। নতুন করে পুরনো চাওয়ার ক্ষেত্রে নাসিক প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান আর সচিবের চেয়ারে আছেন মো. এহছানুল হক।

২০১১ সালে শুরু হয় নাসিকের যাত্রা। মূলত প্রশাসনিক দক্ষতা এবং নাগরিক সেবার মান বাড়াতে তিনটি আলাদা পৌরসভা নিয়ে গঠন হয় নাসিক। কিন্তু সেই সেবার মান এখনো ‘আশানুরূপ’ হয়নি— সেটি স্বীকার করছে খোদ নাসিক প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া ভ্রাম্যমাণ আদালত তো অনেক দূর, স্বাভাবিক উচ্ছেদ অভিযান পরিচালনা করাও অবৈধ হিসেবে বিবেচিত হবে। এসব কাজের ম্যান্ডেট একমাত্র ম্যাজিস্ট্রেটকেই দেওয়া হয়েছে।
—অধ্যাপক আকতার মাহমুদ, নগর পরিকল্পনাবিদ

নির্মাণাধীন ভবন বা বাসাবাড়িতে জমে থাকা পানিতে জন্ম হচ্ছে এডিস মশার লার্ভা; কার্যক্রম নেই মশকনিধনে। রেলগেট ও বাস টার্মিনাল এলাকায় তীব্র যানজট; ব্যবস্থা নেই অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে। চলছে ফিটনেসবিহীন বাস, অবৈধ ইজিবাইক; সুযোগ নেই ব্যবস্থা নেওয়ার। প্রধান সড়কের ফুটপাত হকারদের দখলে, ভবনের নির্মাণসামগ্রীও পথে; কেউ নেই দেখার। নামিদামি হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের খাবার তৈরি হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে; তবু উপায় নেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার। প্রকাশ্যে মাদক ও জুয়ার আসর দেখেও যেন সরিয়ে নিতে হচ্ছে চোখ। মেয়রের গদিতে বসা প্রশাসকের ভাবনায় ফুটে উঠেছে এসব কথা।

আরও পড়ুন

৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

২৩ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় নাসিকের মেয়র পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সেলিনা হায়াৎ আইভীকে। তার সঙ্গে সঙ্গে শূন্য হয় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। ম্যাজিস্ট্রেট সংকট এবং পর্যাপ্ত পুলিশি সহায়তার অভাবে অনেক সময় নাসিকের নিজস্ব কর্মচারীরা চাষাঢ়া ও শহরের প্রধান সড়কগুলোয় হকার উচ্ছেদ অভিযান করেন। এসব ‘উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা’ নিয়ে জন্ম নেয় একাধিক বিতর্ক।

যদিও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া ভ্রাম্যমাণ আদালত তো অনেক দূর, স্বাভাবিক উচ্ছেদ অভিযান পরিচালনা করাও অবৈধ হিসেবে বিবেচিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আকতার মাহমুদ। তার কথায়, ‘এসব কাজের ম্যান্ডেট একমাত্র ম্যাজিস্ট্রেটকেই দেওয়া হয়েছে। অন্য কেউ এ জাতীয় কাজ পরিচালনা করতে পারেন না। ফলে ম্যাজিস্ট্রেট না থাকলে এমন সব কাজ বন্ধ থাকবে।’

ম্যাজিস্ট্রেট না থাকায় আইনি প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, ব্যাহত হচ্ছে নাগরিক সেবার মান।
—মো. সাখাওয়াত হোসেন খান, প্রশাসক, নাসিক

২০১৮ সালের ১৬ জানুয়ারি। হকার উচ্ছেদকে কেন্দ্র করে তৎকালীন মেয়রের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় হকারদের। দুপক্ষেরই আহত হয় অর্ধশতাধিক মানুষ। তখন প্রশ্ন ওঠে, পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনি প্রাতিষ্ঠানিক রূপ ছাড়া কেন পরিচালিত হলো এমন অভিযান। যদিও মেয়র অনুসারীদের কথা, নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাধা দিতেই সরকারের একটি মহল ইচ্ছা করে নাসিককে করে রেখেছিল ম্যাজিস্ট্রেটশূন্য।

সেই ‘ম্যাজিস্ট্রেটশূন্য’ থাকার তকমা এখনো হয়নি দূর। এক চিঠিতে নাসিক প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান বলছিলেন, ‘ম্যাজিস্ট্রেট না থাকায় আইনি প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, ব্যাহত হচ্ছে নাগরিক সেবার মান।’ তার ভাবনায়, দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা ও নাগরিক সেবার মান ফেরাতে হাতে নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ। কিন্তু আইনি ক্ষমতার প্রয়োগ না থাকায় আলোর মুখ দেখছে না উদ্যোগগুলো। ম্যাজিস্ট্রেট না থাকায় স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবা।

নারায়ণগঞ্জনাসিকম্যাজিস্ট্রেটজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার