Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সহযোগীদের খবর

স্বর্ণের দাম কমছে কেন এবং আরও কমার সম্ভাবনা কতটুকু?

বিবিসি বাংলা
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৩
স্বর্ণের দাম কমছে কেন এবং আরও কমার সম্ভাবনা কতটুকু?

স্বর্ণ—ফাইল ছবি

এ বছরের জানুয়ারিতে দেশেসহ বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল স্বর্ণের দাম। সেসময় দেশে ভরি প্রতি সোনার গহনার দাম প্রায় তিন লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছিল। তবে এরপরই ধাপে ধাপে কমতে শুরু করে দাম।

গত মঙ্গলবার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকার বেশি কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। গত কয়েক সপ্তাহ ধরেই স্বর্ণের দামে এই নিম্নগতি লক্ষ্য করা গেছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

স্বর্ণের এই দাম আরও কমবে নাকি আবার বেড়ে যেতে পারে এমন আগ্রহ রয়েছে অনেকের মনেই। গুগলে সার্চ করে অনেকেই স্বর্ণের দাম সম্পর্কে জানতে চান। এমনই একজন গাজীপুরের বাসিন্দা জান্নাতুল মাওয়া। তিনি বলছিলেন, তিন লাখ টাকা হলে স্বর্ণের গহনা কেনা একেবারেই অসাধ্য হয়ে দাঁড়ায়। ভরি দুই লাখ টাকার ওপরে হলেও এখন অনেক কমেছে। সেই কারণেই দাম আরও কমবে কি না জানতে চান তিনি।


আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন

১৫ জুলাই ২০২৬

তার ভাষায়, ‘খুব বেশি কিনতে পারব না, কিন্তু আমার তিন মেয়ে। তাই যখনই দাম কমে, সাধ্য অনুযায়ী অল্প অল্প করেই কেনার চেষ্টা করি। মাঝে মাঝেই দেখি কত কমল। এখন যদি আরও কমে তাহলে হয়তো একটা ছোট দুল হলেও কিনব। কিন্তু দাম বেড়ে যদি তিন লাখ হয়ে যায় তাহলে তো হাতই দিতে পারব না।’


তবে, অর্থনীতিবিদ ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বলছে, স্বর্ণের দাম পূর্বানুমান করা বেশ কঠিন। কারণ এই বাজার খুবই নাজুক। তবে, বুধবার সকালেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বেশ ওঠানামা ছিল বলে উল্লেখ করেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। এই নিম্নগতি থাকলে আগামী কয়েক দিন হয়তো দেশে ভরি প্রতি স্বর্ণের দামও কম থাকতে পারে; তবে এটিও নিশ্চিত নয় বলে উল্লেখ করেন তিনি।

কিন্তু এখন দাম কম থাকলেও কিছুদিনের মধ্যেই বেড়ে যেতে পারে বলে আশা করছেন শাহীন। তিনি বলেছেন, ‘দাম কমবে কি না এটা কেউ বলতে পারবে না। তবে পিউর গোল্ডের ইন্টারন্যাশনাল মার্কেট ও লোকাল মার্কেট একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড বা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আজ আন্তর্জাতিক বাজার খুব ওঠানামা করছে, এটার প্রভাব আমাদের এখানে কাল বা পরশু এসে হয়তো পড়বে। তখন হয়তো দাম কমতে পারে।’

বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজার, চাহিদা, ডলারের মূল্য এরকম অনেকগুলো সূচকের ওপর নির্ভর করে দেশের বাজারে স্বর্ণের মূল্যের তারতম্য হয়। অর্থনীতিবিদরা বলছেন, এখন স্বর্ণের দাম কমলেও হয়তো কিছুদিনের মধ্যে আবার বেড়ে যেতে পারে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বললেন, ‘যুদ্ধটা যদি আরও তীব্র আকার ধারণ করে, যুদ্ধ বাড়া মানে বৈশ্বিক আর্থিক ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে কিন্তু আবার স্বর্ণের দাম বাড়বে। আমার ধারণা এই দাম কমাটা খুব একটা স্থায়ী হবে না।’

স্বর্ণের দাম কমছে কেন?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম লাখের ঘরে পৌঁছায়। মাত্র দুই বছরের ব্যবধানে এ বছরের জানুয়ারিতে সেটি বেড়ে হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।


আরও পড়ুন

আজও কমেছে স্বর্ণের দাম

১৪ জুলাই ২০২৬



জানুয়ারিতে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ হওয়ার পর এখন পর্যন্ত ৯১ বার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে এবং ৪৬ বার কমেছে। আর ভ্যাট সমন্বয় করা হয়েছে একবার।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ শুরুর পর থেকে সোনার দাম নিম্নমুখী হয়। ২৮ জানুয়ারি প্রতি ট্রয় আউন্স (৩১ দশমিক ১ গ্রাম) সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৩০৩ ডলারে ছিল। যেটি গত শুক্রবারে কমে চার হাজার ২৩৫ ডলার হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এই বাজারটা চাপে রয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় তেল ও গ্যাসের দাম ছিল ঊর্ধ্বগতির। এর সরাসরি প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে।

অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলছিলেন, ‘যুদ্ধের কারণে অর্থনীতি যখন চাপে পড়ে তখন বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপটা বাড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির কথাই বলছি।’ একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বর্তমানে স্বর্ণের দামের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।

সুদের হার বাড়লে সাধারণত বন্ড ও মার্কিন ডলারের চাহিদা বাড়ে, ফলে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়। কেননা স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফাহমিদা খাতুনের মতে, ‘যখন সুদের হার বেশি হয় তখন ট্রেজারি বন্ড বা সুদ স্বর্ণের বিনিয়োগ বেশি আকর্ষণীয় হয়। কিন্তু স্বর্ণ থেকে তো কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। এটা কিনলেন, রেখে দিলেন, দাম হয়তো বাড়বে কিন্তু সুদ পাবেন না। এজন্য বন্ডের ইনভেস্টমেন্টের চাইতে স্বর্ণে বিনিয়োগ বেশি আকর্ষণীয় হবে না।’ যেহেতু আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ডলারে নির্ধারিত হয়, তখন এর দাম বাড়লে স্বর্ণ এমনিতেই ‘এক্সপেন্সিভ হয়’, ফলে স্বর্ণের চাহিদা কমে যায় বলে। এ ছাড়া, মূল্যস্ফীতি, সুদের হার, ডলারের দামও স্বর্ণের দাম কমার পেছনে কারণ হিসেবে কাজ করে বলে জানান ফাহমিদা খাতুন।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলছিলেন, যুদ্ধ বা এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আগে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি থাকত। যুদ্ধ চলমান থাকলেও ‘এখন উল্টো কমে যাচ্ছে’। একই সঙ্গে, চীনা ব্যাংকগুলোর নেওয়া একটি নীতিগত সিদ্ধান্ত স্বর্ণের দাম কমার পেছনে অন্যতম কারণ বলে মনে করেন এই ব্যবসায়ী।

তার মতে, ‘চাইনিজ ব্যাংকগুলো বলছে, পেপার ট্রেডিং গোল্ড তারা রাখতে দেবে না। সবাইকে ২৬ জুলাইয়ের মধ্যে এগুলো এনক্যাশ বা টাকায় রূপান্তর করতে হবে। একই সময়ে এতগুলো জিনিস সেল হওয়ায় তার প্রেসার অনেকটা ইন্টারন্যাশনাল মার্কেটে পড়ছে— এটা আমার ব্যক্তিগত ধারণা।’ আন্তর্জাতিক বাজারে এটি ব্যাপক প্রভাব ফেলে বলে জানান তিনি।

উল্লেখ্য, পেপার ট্রেডিং গোল্ড বলতে বোঝায়, শেয়ার বা কমোডিটি মার্কেটে যেখানে স্বর্ণ, তেল ইত্যাদির কেনা-বেচা করা হয়, সেখানে একটি ঝুঁকিমুক্ত প্রক্রিয়া হলো পেপার ট্রেডিং গোল্ড। অর্থাৎ, আসল সোনা হাতে না রেখে, কাগজের ডকুমেন্ট বা ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে সোনার মালিকানা বা মূল্যের ওপর বিনিয়োগ করাকে বোঝায়।

তবে, বুধবারের আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠা-নামা দুটিই ছিল। স্বর্ণের দাম পূর্বানুমান করে এরকম কয়েকটি আন্তর্জাতিক ওয়েবসাইটে দাম কবে নাকি বাড়বে এ বিষয়ে অনুমান করা হয়েছে বলে জানান আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, ‘ওয়ার্ল্ড ফেমাস বেশ কয়েকটা ওয়েবসাইটে যারা প্রেডিক্ট করে তাদের বক্তব্য হলো, ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম আবার হয়তোবা ৫৮০০ বা ৯০০ বা ছয় হাজার ডলার পার আউন্স হতে পারে। আমরা আশা করছি, কিছুদিনের মধ্যেই এটা আরেকবার বেড়ে যেতে পারে। দামটা বাড়বে। যে নিম্নমুখী প্রবণতা, এর একটা টাইম থাকে, বিনিয়োগকারীরা আবার বিনিয়োগ শুরু করলে তখন দাম বেড়ে যাবে।


সোনার দাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে