এ বছরের জানুয়ারিতে দেশেসহ বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল স্বর্ণের দাম। সেসময় দেশে ভরি প্রতি সোনার গহনার দাম প্রায় তিন লাখ টাকার কাছাকাছি চলে গিয়েছিল। তবে এরপরই ধাপে ধাপে কমতে শুরু করে দাম।গত মঙ্গলবার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকার বেশি কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। গত কয়েক সপ্তাহ ধরেই স্বর্ণের দামে এই নিম্নগতি লক্ষ্য করা গেছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যা...