Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

আজ দেশের বাজারে সোনা-রুপার দাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
আজ দেশের বাজারে সোনা-রুপার দাম

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। এবার এক দিনেই দুই দফায় দাম কমানো হয়েছে। এতে এক দিনেই প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১২ হাজার ১৪ টাকা। সকালে প্রথম দফায় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানোর পর বিকালে আরো ৫ হাজার ৪২৪ টাকা দাম কমানো হয়।

ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে। আজ মঙ্গলবারও (৩ ফেব্রুয়ারি) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ২০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম২২ ক্যারেট সোনার দাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise