Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংসদ

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ ব্যারিস্টার রুমিনের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২১:১৭
মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ ব্যারিস্টার রুমিনের

সংসদে বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন ব্যারিস্টার রুমিন।

‘আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বোঝার সৌভাগ্য আমার হতো না’- বলছিলেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য।

এ সময় রুমিন ফারহানা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ‘দেশনেত্রী যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনো দিন পূরণ হবে না।’

নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুমিন ফারহানা বলছিলেন, ‘আমার অসংখ্য নেতাকর্মী বঞ্চিত হয়ে, ভয়ভীতির মধ্যে থেকে আমার নির্বাচন করেছে। দল থেকে বহিষ্কার হয়েছেন; কিন্তু তারা আমাকে ছেড়ে যায়নি।’

এদিন সকাল সাড়ে ১০টায় সংসদের অধিবেশন শুরু হয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব। তার চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছিলেন ব্যারিস্টার রুমিন।

গত বছরের ৩০ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে।

বিএনপিনির্বাচনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনব্যারিস্টার রুমিন ফারহানা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise