স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গেলেই মুশকিলে পড়ে যাই। এ বিষয়ে বললেই— স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, নইলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান।’ তার মতে, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন— তিন মন্ত্রী, ৬৪ জেলায় ৬৪ আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না।আজ বৃহস্পতিবার সংসদের তৃতীয় অধিবেশনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এ মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য। ব্যারিস্টার রুমিন ফারহানা মনে ক...