Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:৪২
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ বললেন রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার ভাষ্য, ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকলে সেটি নির্বাচন নয়, কেবল একটি আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন রুমিন ফারহানা। এ সময় তিনি ভোটদানে বিরত থাকার তিনটি কারণ তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব? সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।’

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, বড় ধরনের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি পদে একজন অরাজনৈতিক ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনীত করার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি।

আরও পড়ুন

এই নির্বাচনের সঙ্গে সেই নির্বাচনের কী কী তফাত

২০ আগস্ট ২০২৬

রুমিন ফারহানার ভাষায়, ‘এত বড় একটি গণ-অভ্যুত্থান গেল, যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ ও অনেক স্বপ্ন জড়িত। তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না?’

তৃতীয় কারণটিকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলা হয়েছে। তার দাবি, দলের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার আশঙ্কা দেখানো হয়েছে।’

তার ভাষ্য, ‘২০১৬ সাল থেকে বিএনপি ভিশন-২০৩০ নিয়ে গলার রগ ফুলিয়ে কথা বলছে। এখন তারা বলছে, দলের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে। এ রকম প্রহসনের ভোট আমি কেন দেব?’

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি আরও বলেন, ‘কোনো নির্বাচনের ফলাফল যদি ভোট গ্রহণের আগেই নির্ধারিত থাকে, তাহলে সেটিকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না।’

রুমিন ফারহানার ভাষায়, ‘ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকলে সেটি নির্বাচন নয়; সেটি কেবল একটি আনুষ্ঠানিকতা।’

ব্যারিস্টার রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়ারাষ্ট্রপতি নির্বাচন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise