‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে রুমিন ফারহানার মানববন্ধনের ডাক

গ্রাফিকস: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ডেকেছেন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘‘বনলতা এক্সপ্রেস’ মুভি প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হবে। উপস্থিত থাকবো আমি রুমিন ফারহানা।’’
আজ সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে শাহবাজপুর ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহা উপলক্ষে গতকাল (৩০ মে) স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বনলতা এক্সপ্রেস সিনেমার একটি প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।
তবে জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় অবশেষে এ প্রদর্শনী বাতিল করা হয়।






