সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ

শ্রদ্ধা জানানোর সময় রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতির সইয়ের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
প্রথমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান।
সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মেজবাহ উল আজিম নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। সেই স্মৃতির স্মরণে প্রতি বছর বাংলাদেশ দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে।



