Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিশেষ পর্যবেক্ষণে ৭০ এমপি

রাজকুমার নন্দী
রাজকুমার নন্দী
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৪৯
বিশেষ পর্যবেক্ষণে ৭০ এমপি

দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রী-এমপিদের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে অন্তত ৭০ জন সংসদ সদস্যকে রাখা হয়েছে ‘বিশেষ পর্যবেক্ষণে’। পাশাপাশি মৌখিকভাবে সতর্ক করা হয়েছে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে। শুধু তাই নয়, নিবিড় পর্যবেক্ষণে রয়েছে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কর্মকাণ্ডও। সরকারের বিভিন্ন স্তরের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে এসব তথ্য।

সূত্রগুলোর ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি ‘পারফরম্যান্স মনিটরিং মেকানিজম’ চালু করেছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের কার্যক্রম মূল্যায়ন করা হচ্ছে নিয়মিত। কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার বা জনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে, তিনি নিজেই ব্যবস্থা নেবেন বলে দলের অভ্যন্তরীণ বৈঠকে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন।

কেন নজরদারিতে: বিএনপির নীতিনির্ধারকরা বলেছেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই সতর্ক অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত বিভিন্ন সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জবাবদিহির অভাব জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। সেসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুরু থেকেই কঠোর নজরদারির পথে হাঁটছেন তারেক রহমান।

বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনা, স্থানীয় পর্যায়ে দলীয় প্রভাব খাটিয়ে অনিয়ম ও প্রভাব বিস্তার ঠেকানো, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারের সামগ্রিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যেই এ নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গাফিলতি, তদবির-বাণিজ্য, ঠিকাদারি সিন্ডিকেটের প্রভাব, সরকারি সেবায় হয়রানি এবং মাঠপর্যায়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলোও গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শুধু মন্ত্রী-এমপিই নন, দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কর্মকাণ্ডও এই পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে, যাতে দল ও সরকারের মধ্যে সমন্বয় বজায় থাকে এবং কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গ বা অনিয়মের সুযোগ তৈরি না হয়। এমনকি জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের কার্যক্রম সম্পর্কেও সরাসরি রিপোর্ট নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

জানা গেছে, যেসব এমপি নিজের এলাকায় নিয়মিত অবস্থান করছেন না, উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে বা প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ করছেন— তাদের বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে। একইভাবে ঠিকাদারি সিন্ডিকেট, টেন্ডারবাজি ও তদবির-বাণিজ্যের অভিযোগ পাওয়া গেলেও তা গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

একাধিক সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে এক, রাজশাহী বিভাগে তিন, খুলনা বিভাগে দুই, বরিশাল বিভাগে দুই, ময়মনসিংহ বিভাগে তিন, ঢাকা বিভাগে ৯, সিলেট বিভাগে দুই এবং চট্টগ্রাম বিভাগের ১০ জনসহ অন্তত ৭০ এমপি রয়েছেন প্রধানমন্ত্রীর কড়া নজরদারিতে।

জবাবদিহি নিশ্চিতে কমিটি: প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতে একটি সেল গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন— অর্থ উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একান্ত সচিব-২, মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরসংশ্লিষ্ট পরিচালক, অ্যাসাইনমেন্ট অফিসার-১, গবেষণা কর্মকর্তা ও প্রটোকল অফিসার-১।

জানা গেছে, মন্ত্রী-এমপিদের দলের কাছেও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তিন মাস অন্তর দলের সাংগঠনিক সভা হবে। ওই সভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল্যায়ন করা হবে পারফরম্যান্স।

যুক্তরাজ্যের মডেল থেকে শিক্ষা: প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন নেতা জানিয়েছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করায় সেখানে সরকার পরিচালনা ও জবাবদিহির পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। সেই পদ্ধতিগুলো তিনি পর্যায়ক্রমে এখানেও বাস্তবায়ন করে দেখতে চান।

ওইসব নেতার অভিমত, যুক্তরাজ্য সরকারের জবাবদিহি নিশ্চিত করতে বেশ কয়েকটি শক্তিশালী কাঠামো রয়েছে, যা অনেক উন্নয়নশীল দেশের জন্য অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হয়। সেখানে সংসদীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ‘প্রধানমন্ত্রীকে প্রশ্ন’। যেখানে প্রধানমন্ত্রীকে সরাসরি সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে হয়। এ প্রক্রিয়া সরকারকে নিয়মিতভাবে জবাবদিহির মধ্যে রাখে। এ ছাড়া ‘পার্লামেন্টারি সিলেক্ট কমিটি’ বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ তদারকি করে এবং প্রয়োজনে মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করে। সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ন্যাশনাল অডিট অফিস’ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা স্বাধীনভাবে সরকারি ব্যয়ের হিসাব যাচাই করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো— সিভিল সার্ভিস, যেখানে প্রশাসনিক কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার চেষ্টা করেন এবং তাদের ওপর কঠোর নীতিমালা প্রয়োগ করা হয়।

প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আলাপকালে আগামীর সময়কে জানিয়েছেন, এই অভিজ্ঞতাগুলো থেকেই প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি কার্যকর মনিটরিং ও জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বললেন, ‘সরকার প্রাথমিকভাবে ১৮০ দিনের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এজন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অবশ্যই পর্যবেক্ষণে রাখতে হবে। দলের নেতৃত্ব দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী চারদিকে যেভাবে খেয়াল রাখছেন, সেটা আশ্চর্যের ব্যাপার। এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাই মনে করিয়ে দেয়।’

‘সরকার শুরু থেকেই দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। দুর্নীতি নির্মূল এবং প্রধানমন্ত্রী প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রী-এমপিদের রয়েছে একটা বড় ভূমিকা। শুধু মন্ত্রী-এমপি কেন, এক্ষেত্রে দলের নেতাকর্মীদেরও সহায়কশক্তি হিসেবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর যে লক্ষ্য-আদর্শ, চিন্তা-ভাবনা; সেটা মন্ত্রী-এমপি এবং দলের সবাইকে বুকে ধারণ করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচি বাস্তবায়ন সহজ হবে, দুর্নীতি নির্মূল হবে’— যোগ করলেন সেলিমা রহমান।

মন্ত্রী-এমপিদের পর্যবেক্ষণে রাখা ভালো— বদিউল আলম মজুমদার: জনকল্যাণে প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচিকে সার্বিক অর্থে ইতিবাচকভাবেই দেখছেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। আগামীর সময়কে তিনি বললেন, ‘গৃহীত কর্মসূচি বাস্তবায়নে তিনি মন্ত্রী-এমপিদের একধরনের পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন, এটি ভালো।’

তবে তার অভিমত, ‘প্রধানমন্ত্রী মন্ত্রী-এমপিদের স্থানীয় উন্নয়নের দায়িত্ব দিচ্ছেন, তাদের উপজেলায় বসার জায়গা করে দিচ্ছেন। আবার বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন তদারকিতে দলের সংরক্ষিত আসনের নারী এমপিদের দায়িত্ব দেওয়ার কথা শুনছি। এমনটি হলে তাদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে। আমার শঙ্কা, কোনো পর্যবেক্ষণ তখন হয়তো কাজ করবে না। কারণ, তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইবেন, এতে করে তাদের অন্যায়ের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমাদের মনে রাখতে হবে, হাসিনার পতনের একটা বড় কারণ ছিল মন্ত্রী-এমপিদের বিভিন্ন অপকর্মে যুক্ত হওয়া।’ 

দুর্নীতিএমপিপর্যবেক্ষণপ্রশাসনিকজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!