Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিটি মন্ত্রণালয় প্রতিবন্ধীবান্ধব হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২১:২৯
প্রতিটি মন্ত্রণালয় প্রতিবন্ধীবান্ধব হবে

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

সব মন্ত্রণালয় ও সরকারি কর্মসূচিকে ‘ডিসেবিলিটি ইনক্লুসিভ’ বা প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, সরকার একটি সত্যিকারের ‘ইনক্লুসিভ’ বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। এটি আমাদের নির্বাচনী ইশতেহার এবং পলিটিক্যাল এজেন্ডার একটি অন্যতম প্রধান অংশ।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ‘অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে : প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও করণীয়’ শীর্ষক সংলাপটির আয়োজন করে ব্র্যাক এবং বি-স্ক্যান।

সরকার গঠনের পর গত চার মাসে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে এরই মধ্যে দুটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সরকার এই ৪ মাসের মধ্যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কাছে নিজে থেকে এগিয়ে এসেছে এবং তাদের অধিকার রক্ষায় কাজ শুরু করেছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে সেই যুবক গ্রেপ্তার

২৭ জুন ২০২৬

প্রতিবন্ধী অধিকার নিয়ে কর্মরত সব ব্যক্তি ও সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, ‘সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য একটি ফ্রি এবং উন্মুক্ত একক ফোরাম বা প্ল্যাটফর্ম থাকা অত্যন্ত জরুরি, যেখানে সব পার্টনার সমান সুযোগ পাবেন। আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, যাতে সরকার সরাসরি আপনাদের সাথে বসে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।’

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনগুলোর দেওয়া সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবিগুলো পর্যালোচনা করে এবং তাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে আগামী দিনে পলিসি লেভেলে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মন্ত্রণালয়ডিসেবিলিটি ইনক্লুসিভস্বাস্থ্য প্রতিমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise