Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

পশুর প্রতি নিষ্ঠুরতা

প্রধানমন্ত্রীর নির্দেশে সেই যুবক গ্রেপ্তার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২১:১৫
প্রধানমন্ত্রীর নির্দেশে সেই যুবক গ্রেপ্তার

অভিযুক্ত মোহাম্মদ আলী

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পশুর প্রতি নিষ্ঠুরতার এই ঘটনা দেখার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পশুর প্রতি নির্মম নির্যাতনের ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে গভীরভাবে ব্যথিত করেছে। প্রাণীর প্রতি এই নিষ্ঠুর আচরণ তাকে বিচলিত করে তোলে। সভ্য সমাজে কোনো প্রাণীর সঙ্গে এ ধরনের অমানবিকতা কীভাবে হয়, তা ভেবে বিস্মিত হন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। একজন যুবক একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয়। কুকুরটি সেখানে ছটফট করতে করতে ডুবে মারা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত মোহাম্মদ আলীকে খুঁজে বের করে পুলিশের কাছে সোপর্দ করে নরসিংদী জেলা ছাত্রদল। অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামের এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পেতে মোহাম্মদ আলীকে এই কাজে প্ররোচিত করেন। স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। অপর অভিযুক্ত শাহীন আরা আত্মগোপনে আছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রীযুবক গ্রেপ্তার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise