Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জলবায়ু সহনশীলতা জোরদার

বাংলাদেশের জন্য ঘোষিত অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর বৈঠক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭
শেয়ার করুন:
বাংলাদেশের জন্য ঘোষিত  অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে পরিবেশ প্রতিমন্ত্রীর বৈঠক

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও দেশের সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ঘোষিত ৩ কোটি (৩০ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন ছাড়ের প্রক্রিয়া নিয়ে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বৈঠকে অর্থায়নের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন, অর্থ ব্যবহারের পরিকল্পনা এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুরে কপ সম্মেলনস্থলে অবস্থিত সিআইএফের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল অংশ নেন। বাংলাদেশের পক্ষে ছিলেন জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ শাহ আদনান মাহমুদ এবং ইয়ুথ ফর এনডিসির আমানউল্লাহ পরাগ।

বৈঠকে সিআইএফের অ্যারাইজ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য ঘোষিত অর্থায়ন কার্যকরভাবে ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সিআইএফ প্রতিনিধিরা জানান, জলবায়ু ঝুঁকিকে বিনিয়োগের সুযোগে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে অর্থনীতিকে সুরক্ষা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ কর্মসূচিতে বড় অঙ্কের সহ-অর্থায়নের সুযোগ রয়েছে। এ ছাড়া অনুদান, শর্তসাপেক্ষ অনুদান, স্বল্পসুদের ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণ ব্যবহারের সুযোগ রয়েছে। কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে এসব অর্থায়ন কাজে লাগানো যাবে।

অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে সিআইএফ প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতগুলোর চাহিদা বিবেচনায় নিয়ে একটি দেশীয় নেতৃত্বাধীন বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিকল্পনাটি প্রণয়ন করা হবে। এর ভিত্তিতেই অর্থায়ন বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত সমস্যাগুলো তুলে ধরেন। তিনি জানান, উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ বছর আগে নির্মিত অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নিরাপদ পানীয় জলের সংকট উপকূলের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

আরও পড়ুন

লালবাগে ছয়তলা ভবনে আগুন

১৫ নভেম্বর ২০২৬


তিনি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এতে দুর্যোগের সময় আশ্রয় দেওয়ার পাশাপাশি বছরের অন্য সময়ে এসব স্থাপনা শিক্ষা ও জীবিকাভিত্তিক কার্যক্রমে ব্যবহার করা সম্ভব হবে। আশ্রয়কেন্দ্রের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বনায়ন ও উপকূলীয় সুরক্ষা কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি সপ্তাহে ব্যক্তিগতভাবে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এ কর্মসূচিতে মোট বৃক্ষরোপণের ৩৫ থেকে ৪০ শতাংশ ম্যানগ্রোভ প্রজাতির গাছ রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কার্বন সংরক্ষণ, উপকূলীয় সুরক্ষা ও স্থানীয় মানুষের জীবিকার সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বিষয়ক পাইলট কর্মসূচি (পিপিসিআর)-এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সিআইএফ প্রতিনিধিরা জানান, ২০০৮ সালে শুরু হওয়া এ কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন থেকে মূল্যায়ন পর্যন্ত পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। কর্মসূচির বিনিয়োগ পরিকল্পনার সমাপনী কার্যক্রম সম্পন্ন করতে সিআইএফের ফলাফল মূল্যায়ন, পরিচালনা ও যোগাযোগবিষয়ক প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে।

এ ছাড়া ২০২৭ সালের এপ্রিল মাসে, সম্ভাব্য ২৪ এপ্রিল বাংলাদেশে সিআইএফের পরিচালনা পর্ষদের সভা আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার। এতে সিআইএফের বোর্ড সদস্য, পর্যবেক্ষক এবং উন্নয়ন ব্যাংকগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন উভয় পক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জলবায়ু পরিবর্তনক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসকপ সম্মেলনপ্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    রমেশ সিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

    ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির