লালবাগে ছয়তলা ভবনে আগুন
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১১টা ১৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১১ মিনিট পর, রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



