Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দেশে ১৯ শতাংশ পরিবার থাকে ভাড়া বাড়িতে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৪
দেশে ১৯ শতাংশ পরিবার থাকে ভাড়া বাড়িতে

দেশে আবাসন ইউনিটের সংখ্যা বাড়লেও সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত হয়নি। ছবি: সংগৃহীত

দেশে নিজস্ব বাড়িতে থাকার হার কমছে। বাড়ছে ভাড়া বাসায় থাকার হার। ২০২৩ সালের হিসাবে, দেশের ১৯ দশমিক ১ শতাংশ পরিবার ভাড়া বাসায় থাকছে। ২০১০ সালে এ হার ছিল ১৩ দশমিক ৯ শতাংশ।

আবাসন নিয়ে এই চিত্র উঠে এসেছে জাতিসংঘের মানব বসতি কর্মসূচি—ইউএন-হ্যাবিটাটের ‘ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট ২০২৬: দ্য গ্লোবাল হাউজিং ক্রাইসিস— পাথওয়েজ টু অ্যাকশন’ প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, দেশে আবাসন ইউনিটের সংখ্যা বাড়লেও সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত হয়নি। বরং ২১ শতাংশ পরিবার আবাসন খরচ মেটাতে বাড়তি চাপের মধ্যে রয়েছে।

আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’। ইউএন-হ্যাবিটাট বলছে, আবাসন সংকট শুধু বাড়ির ঘাটতির বিষয় নয়। এর সঙ্গে ভাড়া, বসবাসের নিরাপত্তা, পানি, স্যানিটেশন, যাতায়াত, কর্মসংস্থান ও জলবায়ু ঝুঁকিও জড়িত।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৩৪০ কোটি মানুষ নিরাপদ, পর্যাপ্ত ও উপযুক্ত আবাসন থেকে বঞ্চিত। এ সংখ্যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ। তাদের মধ্যে ১১০ কোটির বেশি মানুষ বস্তি বা অনানুষ্ঠানিক বসতিতে বাস করেন।

ভাড়া বাসায় থাকা পরিবারগুলোরও বড় অংশ আবাসন খরচের চাপে রয়েছে। ৪৪ শতাংশ ভাড়াটে পরিবারকে আয়ের ৩০ শতাংশের বেশি শুধু ভাড়ার পেছনে ব্যয় করতে হয়।

বাংলাদেশের আবাসন পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, ২০১০ সালে দেশে আবাসন ইউনিটের সংখ্যা ছিল ২ কোটি ৯৭ লাখ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৯০ লাখে।

তবে আবাসন ঘাটতির চিত্রে বড় ওঠানামা রয়েছে। ২০১০ সালে ঘাটতি ছিল ৪৬ লাখ ইউনিট। ২০২০ সালে তা বেড়ে সর্বোচ্চ ১ কোটি ৪৮ লাখে পৌঁছায়। পরে ২০২৩ সালে ঘাটতি কমে ৬০ লাখ ইউনিটে নেমে আসে। তবে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ঘাটতি এতটা কমে যাওয়ার কারণ প্রতিবেদনে আলাদাভাবে ব্যাখ্যা করা হয়নি।

আবাসন ঘাটতি বলতে মানুষের চাহিদার তুলনায় পর্যাপ্ত বা উপযুক্ত বাসস্থানের অভাবকে বোঝানো হয়েছে।

এদিকে বাংলাদেশে নিজস্ব বাড়ির মালিকানার হারও কমেছে। একই সময়ে বাড়ির মূল্য ও আয়ের অনুপাত বেড়েছে। ২০১০ সালে এ অনুপাত ছিল ৫। ২০১৫ সালে তা বেড়ে ১০ দশমিক ৯, ২০২০ সালে ১৩ দশমিক ১ এবং ২০২৩ সালে ১২ দশমিক ৬ হয়েছে।

বাড়ির মূল্য ও আয়ের এ অনুপাত যত বাড়ে, গড় আয়ের পরিবারের জন্য বাড়ি কেনা তত কঠিন হয়ে পড়ে। একই সময়ে আবাসন ব্যয়ের চাপে থাকা পরিবারের হারও বেড়েছে। ২০১০ সালে এ হার ছিল ১৬ দশমিক ৫ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ শতাংশে।

জাতীয়আবাসনঅতিরিক্ত ভাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা