চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও নানা অনিয়ম বন্ধের দাবিতে বহদ্দারহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।এ সময় বক্তারা গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাবের উদ্যোগে বহদ্দারহাট চত্বরে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি বা পরিচালনা ব্যয় বাড়ার অজুহাতে নির্ধারিত...