Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ছোট পরিসরের আয়োজনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: আইআরএনএ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা করেছেন।

দুই নেতার বৈঠকে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রসঙ্গ। মাহদী আমিন বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের যেসব প্রবাসী শ্রমিক রয়েছেন, কীভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়েও কথা হয়েছে।’

বৈঠকের তথ্য প্রকাশ করেছে ইরানের সরকারি ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। বৈঠকের একটি ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। ছবিতে দেখা যাচ্ছে, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন।

তবে তারেক রহমান ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে কী কী কথা হয়েছে, তা জানায়নি বার্তা সংস্থাটি।

আরও পড়ুন

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন

২৪ সেপ্টেম্বর ২০২৬



জাতীয়মাসুদ পেজেশকিয়ানপ্রধানমন্ত্রী তারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: