Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গোপালগঞ্জের জন্য ২ ট্রেন দিচ্ছে বিএনপি সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৮:৪০
গোপালগঞ্জের জন্য ২ ট্রেন দিচ্ছে বিএনপি সরকার

গ্রাফিকস: আগামীর সময়

রেলপথে ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ কিলোমিটার। পদ্মা সেতুতে রেল যুক্ত হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে ট্রেনের হুইসেল নিত্য শোনার বীজ বপন হয়। সেই পথ দিয়েই এখন ঢাকা থেকে গোপালগঞ্জ যাবে যাত্রীবাহী নতুন দুটি ট্রেন। গোপালগঞ্জের জন্য দুটি ট্রেন বরাদ্দ করতে যাচ্ছে বিএনপি সরকার।

গত রবিবার এ-সংক্রান্ত চূড়ান্ত নথি প্রস্তুত করে রেলওয়ে থেকে পাঠানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। যে ট্রেনের নাম প্রস্তাব করা হয়েছে ‘অভিযাত্রী কমিউটার’। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরপর ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা পথে চলাচল শুরু হবে নতুন এই ট্রেনের। রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা গেছে এমন সব তথ্য।

এতে বলা হয়, জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে এক জোড়া নতুন ট্রেন পরিচালনা করা যেতে পারে। ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের নম্বর প্রস্তাব করা হয়েছে ১৩৬। আর গোপালগঞ্জ-ঢাকার ক্ষেত্রে ১৩৫।

অভিযাত্রী কমিউটারে যাত্রীবাহী কোচ (বগি) থাকবে ৮টি। একটি বগিতে থাকছে সর্বোচ্চ ৯৭ যাত্রীর আসন। পুরো ট্রেনে আসন থাকবে ৬০৯টি। গোপালগঞ্জের কাশিয়ানী জংশন ব্যবহার করে চলবে ট্রেনটি। ঢাকা থেকে প্রতিদিন একবার বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যাবে অভিযাত্রী কমিউটার। গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। আধাঘণ্টা বিশ্রামের পর আবার ৭টা ১৫ মিনিটে ঢাকার পথে যাত্রা শুরু করবে ট্রেনটি। সব ঠিকঠাক থাকলে ৩ ঘণ্টা ১০ মিনিটে অভিযাত্রীর যাত্রা শেষ হবে রাত ১০টা ২৫ মিনিটে।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ট্রেনটিতে থাকবে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা। ঢাকা থেকে ছেড়ে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর হয়ে পৌঁছাবে গোপালগঞ্জে। ট্রেনের ছুটি থাকবে সপ্তাহে এক দিন, শনিবার।

রেলওয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এই প্রস্তাব বাস্তবায়ন হলে বাতিল করতে হবে না চলমান কোনো ট্রেনের যাত্রা। তবে গোপালগঞ্জে এক জোড়া ট্রেন চালু করতে হলে চালুর ব্যবস্থা করতে হবে বন্ধ থাকা স্টেশন। সংস্থান করতে হবে নতুন ক্রু ও গার্ডের।

ট্রেনটি চালু হলে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলার শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের ঢাকায় যেতে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। এতে গোবরা স্টেশন থেকে গোপালগঞ্জ-ঢাকা রেল রুটে ট্রেন চালুর প্রস্তাব উঠেছিল।

গোপালগঞ্জসরকারপদ্মা সেতুট্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা