Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশ যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২
টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশ যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন পরিচালনা ও টেকসই উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে চীন ও বাংলাদেশ।

বাংলাদেশের রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘শাসন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকে চীনা রাষ্ট্রদূতের পক্ষে লিখিত বক্তব্যে এসব কথা বলেন দূতাবাসের কালচার কাউন্সেলর লি শাও ফেং।

বক্তব্যে তিনি জানান, চীন ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধি এবং নতুন যুগে ভাগাভাগি ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে এই যৌথ সংলাপ অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম, শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট ড. লি খাইশেং এবং ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত আছেন।

লি শাও ফেং আরও বলেন, ‘বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট ও উন্নয়নের ভারসাম্যহীনতা যখন প্রকট হয়ে উঠছে, তখন গ্লোবাল সাউথের দুটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ হিসেবে চীন ও বাংলাদেশের একত্রে কাজ করা জরুরি। একটি সুশৃঙ্খল ও বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দু’দেশের কৌশলগত অবস্থান বজায় রাখা প্রয়োজন।‘

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে বঙ্গোপসাগরের সম্ভাবনাকে ব্যবহারের তাগিদ দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদকে সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের বিষয়ে চীন ও বাংলাদেশ একযোগে কাজ করতে সম্মত হয়েছে।‘

এসময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘দেশ হলো তার জনগণ, আর জনগণই হলো দেশ।‘ চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ মানুষ এটা জানিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি সুশাসনের সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের সুরক্ষায় কারিগরি সহায়তা শেয়ার করার প্রতিশ্রুতি দেন।

তথ্য ও ছবি: সিএমজি বাংলা

চীনবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির