Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুর্নীতি-অনিয়মে জেলার বরখাস্ত, প্রধান রাসায়নিক পরীক্ষক বাধ্যতামূলক অবসরে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৫:৪১
দুর্নীতি-অনিয়মে জেলার বরখাস্ত, প্রধান রাসায়নিক পরীক্ষক বাধ্যতামূলক অবসরে

সংগৃহীত ছবি

সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল তৈরি এবং আদালতের সমন জালিয়াতির অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের একজনকে চাকরি থেকে বরখাস্ত এবং অন্যজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহাকে জালিয়াতি ও আর্থিক অনিয়মের দায়ে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পঞ্চগড় জেলা কারাগারে জেলার হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খোরাকি রেশন খাতে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মে জড়ান আব্দুল ফাত্তাহ।

কারা অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে বন্দির সংখ্যা কম থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে অতিরিক্ত খোরাকি রেশনের চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এ ছাড়া তৎকালীন জেল সুপারকে পাশ কাটিয়ে কারা সহকারীর পরিবর্তে কারারক্ষী মো. জাফর মাহামুদ শাকিলের মাধ্যমে ভুয়া বিল তৈরি করে জেলা হিসাবরক্ষণ অফিসে পাঠানো হতো।

তদন্তে ‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’ নামে তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি ভুয়া বিল পাসের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। পরে সোনালী ব্যাংকের পঞ্চগড় শাখায় ৯টি চালানের মাধ্যমে ওই টাকা জমা দেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে আব্দুল ফাত্তাহ নিজে ৪০ লাখ টাকা জমা দেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার দায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি এর আগে কুষ্টিয়া জেলা কারাগারে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।

আরও পড়ুন

ঝোপের মধ্যে পড়ে ছিল তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ

১১ অক্টোবর ২০২৬

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহার বিরুদ্ধে আদালতের সমন ও সাক্ষ্য প্রদানের ভুয়া সনদ তৈরি করে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বর্তমানে অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুলাল কৃষ্ণ সাহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন আদালতের সমন ও সাক্ষ্য প্রদানের ভুয়া সনদ তৈরি করে আদালতে সাক্ষ্য না দিয়েই সরকারি অর্থ উত্তোলন করেছেন। এ ছাড়া ভ্রমণসংক্রান্ত বিল ও বিবরণীতে অনুমোদনের স্থানে ভিন্ন স্বাক্ষর থাকলেও সেখানে প্রধান রাসায়নিক পরীক্ষকের সিল ব্যবহার করা হয়েছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০০০ সালে ষষ্ঠ গ্রেডে যোগদানের পর থেকে ২৩ বছরে বিমান ভ্রমণের প্রাধিকার না থাকা সত্ত্বেও তিনি শতাধিকবার বিমান ভ্রমণের ভুয়া বিল দাখিল করেন। এসব বিলের মাধ্যমে অনিয়ম করে তিনি ৩ লাখ ১৫ হাজার ৭৫৭ টাকা উত্তোলন করেন।

বিভাগীয় মামলা ও তদন্ত শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের দায়ে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দুর্নীতিজেলার বরখাস্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা