সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল তৈরি এবং আদালতের সমন জালিয়াতির অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের একজনকে চাকরি থেকে বরখাস্ত এবং অন্যজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির দায়ে চাকরি থেকে চূড়ান্তভাবে...