Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডেঙ্গু পরীক্ষা হবে ফ্রি, ঘোষণা সরকারের

  • ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রি
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৮:৪৭
ডেঙ্গু পরীক্ষা হবে ফ্রি, ঘোষণা সরকারের

বর্ষা এলেই ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। জ্বর, শরীরব্যথা বা দুর্বলতা নিয়ে অনেক মানুষ হাসপাতালে যেতে দেরি করেন। কেউ আবার ডেঙ্গু পরীক্ষার খরচের কথা ভেবে বাসায় বসেই চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। ফলে অনেক ক্ষেত্রে রোগ শনাক্ত হতে দেরি হয় এবং জটিলতার পাশাপাশি মৃত্যুঝুঁকিও বাড়ে। এই বাস্তবতায় ডেঙ্গু রোগ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের এনএস১ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। ফলে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের কাছ থেকে এ পরীক্ষার জন্য কোনো ফি নেওয়া হবে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটা ভালো উদ্যোগ। কিন্তু কমিউনিটি পর্যায়ে পদক্ষেপ না নিলে এটা সুফল তেমন পাবে না। এটা নিয়ে এনজিও ও ক্লিনিকগুলা কাজ করতে হবে। জ্বর আসলে যাতে সবাই পরীক্ষা করতে আসে। ডেঙ্গু আক্রান্ত কি না তা জানতে পারে।


আরও পড়ুন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৭১

০৫ জুলাই ২০২৬


ডেঙ্গু শনাক্তে এনএস১ পরীক্ষা সবচেয়ে বেশি কার্যকর, কারণ জ্বর শুরুর প্রথম এক থেকে পাঁচ দিনের মধ্যেই এই পরীক্ষার মাধ্যমে শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি ধরা সম্ভব।

চিকিৎসকদের মতে, রোগের শুরুতেই ডেঙ্গু শনাক্ত করা গেলে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা, পর্যাপ্ত তরল গ্রহণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সহজ হয়। এতে রক্তক্ষরণ, শক সিনড্রোম কিংবা অন্যান্য জটিলতার ঝুঁকি অনেকটাই কমে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এনএস১ পরীক্ষার ফল নেগেটিভ এলেই ডেঙ্গুর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। রোগের সময় ও শারীরিক অবস্থার ওপর ফলাফল নির্ভর করতে পারে। তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইজিএম বা আইজিজি অ্যান্টিবডি পরীক্ষা, প্লাটিলেট এবং হেমাটোক্রিট পরীক্ষাও করাতে হতে পারে।


আরও পড়ুন

কীটনাশক নয় ডেঙ্গু ঠেকাবে ব্যাকটেরিয়া

০৫ জুলাই ২০২৬


পরীক্ষা ফ্রি করা এটা একটা ভালো উদ্যোগ বলে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন আগামীর সময়কে বললেন, শুধু সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালু করলেই যথেষ্ট হবে না; কমিউনিটি পর্যায়েও নমুনা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। তাহলে দ্রুত শনাক্ত ও মানুষ সচেতন হবে।

‘দরিদ্র ও প্রান্তিক মানুষ আয় নষ্ট, যাতায়াত খরচ, দীর্ঘ অপেক্ষা এবং ভোগান্তির কারণে জ্বরের শুরুতে হাসপাতালে যান না। অনেকেই প্যারাসিটামল খেয়ে সুস্থ হওয়ার আশা করেন এবং সংকটাপন্ন না হওয়া পর্যন্ত চিকিৎসা নেন না। তাই এনজিও, স্থানীয় ক্লিনিক ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফল মোবাইল ফোনে জানানো গেলে দ্রুত রোগ শনাক্ত হবে এবং সরকারের উদ্যোগ আরও কার্যকর হবে’— যোগ করেন ডা. মুশতাক হোসেন।

সরকারডেঙ্গুডেঙ্গু জ্বরপরীক্ষাহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়