হামের উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১১ শিশুর

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত ১১৩ জন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সন্দেহজনক ১ হাজার ১৫৭ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে দুজন এবং সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এনিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক ৯৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ১০১ জনসহ মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন। আর হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।
হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যায় ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৮২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এরপর চট্টগ্রামে ২৩৮ জন, সিলেটে ১৬৪ জন এবং বরিশালে ২৪৮ জনের হামের উপসর্গ পাওয়া গেছে।




