ছয় মাসে হাম ও উপসর্গে ১০৬৫ শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের বেশি সময়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গে মারা যাওয়া মোট শিশু ১ হাজার ৬৫।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৫৭ এবং গত ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৯২।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮।
গত ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯৮০। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৪ হাজার ৫১০ শিশু।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৯৬৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু।




