Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিটিএমএকে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭
বিটিএমএকে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

সংগৃহীত ছবি

দেশের বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে এ আশ্বাস দেন তিনি।

গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির ২২ সদস্যের প্রতিনিধিদল। তাদের সঙ্গে আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও এগিয়ে নিতে প্রতিযোগী দেশগুলোর মতো বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যও বাস্তবভিত্তিক ও সমন্বিত নীতিসহায়তা নিশ্চিত করা প্রয়োজন।’

বস্ত্রশিল্পের উন্নয়নে প্রয়োজনীয় নীতিসহায়তার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী মহলে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, ‘শিল্পের সক্ষমতা বাড়াতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে বর্তমানে গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করায় অর্থনীতির বিভিন্ন খাত পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে।’ এ সুযোগ কাজে লাগিয়ে দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে আরও শক্তিশালী করতে ব্যবসায়ী নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আলোচনায় আসে জ্বালানি সংকট প্রসঙ্গও। রাষ্ট্রপতি বলেছেন, ‘বর্তমানে জ্বালানি সংকট দেশের অর্থনীতির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতীতে দেশের নিজস্ব গ্যাস ও জ্বালানি অনুসন্ধান ও আহরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবের কথা তুলে ধরে তিনি বলছিলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এ ধরনের সংকটে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদান তুলে ধরেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে দেশের বস্ত্র খাতের বিকাশ ও উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সময়ে এ খাতের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়েও রাষ্ট্রপতিকে জানালেন।

দেশীয় বস্ত্রকলগুেলাকে সুরক্ষা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন বিটিএমএর নেতারা। বিশেষ করে ১০ থেকে ৩০ কাউন্টের তুলার সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।

বিটিএমএরাষ্ট্রপতিঅর্থনীতিকর্মসংস্থানবস্ত্রশিল্পনীতিসহায়তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা