Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরিবেশ

অনেক সংকটে প্রশ্ন সক্ষমতার

রিয়াজ হোসেন
রিয়াজ হোসেন
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:০৬
অনেক সংকটে প্রশ্ন সক্ষমতার

ছবি: মহুবার রহমান

দুপুরের রোদ যেন আগুন ছড়াচ্ছে ঢাকার রাস্তায়। উত্তরাঞ্চলের কৃষকরা চাতক পাখির মতো আকাশে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়। দক্ষিণের কৃষিজমি ডুবছে নোনাজলে; সেখানে মাটির উর্বরতার সঙ্গে নারীরা হারাচ্ছেন প্রজনন সক্ষমতা। বদলে গেছে পুবের হাওর এলাকায় প্রকৃতির চরিত্র। রুক্ষ হয়ে উঠছে একসময়ের সুজলা-সুফলা পশ্চিমাঞ্চল।

জলবায়ু পরিবর্তনজনিত এই বদল বাংলাদেশকে দাঁড় করিয়েছে শীর্ষ জলবায়ু ঝুঁকির তালিকায়। দেশের মানুষকে প্রতিদিনই তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সংকটগুলো মোকাবিলা করে বাঁচতে হচ্ছে। এমন বাস্তবতার মুখে দাঁড়িয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ শুক্রবার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। আজ হয়তো নানা কর্মসূচি, সভা-সেমিনারে উঠে আসবে প্রকৃতি রক্ষা, জলবায়ু পরিবর্তনের লাগাম টানার কথা। কিন্তু সেগুলোর বাস্তবায়ন না হলে দিনের পর দিন উল্লিখিত সংকট সঙ্গী করে বাঁচতে হবে আমাদের, করতে হবে টিকে থাকার লড়াই।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন দেশের প্রায় প্রতিটি খাতে দৃশ্যমান। কৃষি, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য, নগর ব্যবস্থাপনা এবং অর্থনীতি সব ক্ষেত্রেই বাড়ছে ঝুঁকি। এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে যথাযথ প্রস্তুতির মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে সহাবস্থানই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।

গেল এক দশকের আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব দুটোই বেড়েছে। আগে যেখানে মার্চ থেকে মে মাস পর্যন্ত তাপপ্রবাহ সীমাবদ্ধ থাকত, এখন তা অনেক ক্ষেত্রে বিস্তৃত হচ্ছে অক্টোবর পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা নিয়মিত দেখা যাচ্ছে।

অন্যদিকে বাড়ছে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি। ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বেড়ে বন্যার তীব্রতা বাড়ছে। গত কয়েক দশকে বড় বড় বন্যায় লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে ফসল, অবকাঠামো। ঝুঁকিতে পড়েছে জীবিকা। সরকারি তথ্য অনুযায়ী, প্রতি বছর নদীতে বিলীন হচ্ছে প্রায় ১০ হাজার হেক্টর জমি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গত দুই দশকে পদ্মা ও যমুনা নদীর ভাঙনে পাঁচ লাখেরও বেশি মানুষ হারিয়েছে বাস্তুভিটা।

জলবায়ু বিশেষজ্ঞ ড. আবুল কালাম মল্লিক বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব বাংলাদেশে এরই মধ্যে স্পষ্টভাবে দৃশ্যমান। ১৯৮০ সালের পর থেকে দেশের গড় তাপমাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনবিষয়ক প্যানেলের পর্যবেক্ষণের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সম্প্রতি ফেনী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তার ভাষ্য, ওই সময় বাংলাদেশের পাশাপাশি ভারতের ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ডসহ পাশের এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছিল।

এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বেড়ে উপকূলীয় অঞ্চলকে গ্রাস করছে নোনাজলে। কমে যাচ্ছে কৃষি উৎপাদন। অতিরিক্ত লবণ প্রভাব ফেলছে নারীর প্রজনন স্বাস্থ্যেও।

জার্মানওয়াচের এক বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রতি সাতজনের একজন জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত হতে পারে।

সংকট মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ?

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নতুন সরকারের পরিকল্পনা নিয়ে পরিবেশকর্মী, গবেষক ও জলবায়ু আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতাকে এবার আনা হবে নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে।

সরকার এরই মধ্যে বনভূমি পুনরুদ্ধার, সুন্দরবন ও উপকূলীয় বাস্তুতন্ত্র সংরক্ষণ, পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা, খাল পুনঃখনন এবং বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের মতো কিছু উদ্যোগের কথা জানিয়েছে। একই সঙ্গে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি), স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদারে ‘লোকালি লেড অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্ক’ এবং নিম্ন-কার্বন উন্নয়ন কৌশল বাস্তবায়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু পরিকল্পনা বা প্রকল্প ঘোষণা যথেষ্ট নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি তদারকি। তাদের ভাষ্য, জলবায়ু পরিবর্তন একটি দীর্ঘমেয়াদি সংকট। তাই এর মোকাবিলায় ধারাবাহিক নীতি, বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় অনেক কর্মসূচিই কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে সরকার বিভিন্ন সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। জলবায়ু সহনশীলতা বাড়াতে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) এবং নির্গমন হ্রাস কার্যক্রম বাস্তবায়নের জন্য জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) প্রস্তুত করা হয়েছে। এসব পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া টেকসই ও নিম্ন-কার্বন উন্নয়নের দিকনির্দেশনা দিতে পরিবেশ অধিদপ্তর দীর্ঘমেয়াদি স্বল্প-নির্গমন উন্নয়ন কৌশল (এলটি-লেডস) প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানো, প্রকল্প উন্নয়ন সক্ষমতা জোরদার এবং দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সরকার ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)’ গঠন করেছে।

কার্বন বাজার উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায়, একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী কার্বন বাজারে স্বচ্ছ অংশগ্রহণ নিশ্চিত হয়।
তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তিনি জানান, ১৮০ দিনের স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় সারা দেশে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা

ড. আবুল কালাম মল্লিক বললেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ছয় ঋতুর স্বাভাবিক বৈশিষ্ট্য ও সময়কালেও পরিবর্তন দেখা যাচ্ছে। তার পরামর্শ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ, বনায়ন, স্থানীয় পর্যায়ে জলাধার সংরক্ষণ, নগর এলাকায় ছাদবাগান সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব সবুজ অবকাঠামো গড়ে তুলতে হবে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেছেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির কথা বলতে গেলে আমাদের শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকে তাকালে চলবে না, বরং ‘প্রকৃতিভিত্তিক সমাধান’-এর বাস্তবায়নকে মূল মাপকাঠি ধরতে হবে।”

তিনি বলেছেন, “দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততার কারণে আমরা শুধু সুপেয় পানিই হারাচ্ছি না, আমাদের কৃষিজমি ও স্থানীয় জীববৈচিত্র্যও আজ চরম হুমকির মুখে। অন্যদিকে, অপরিকল্পিত নগরায়ণ এবং মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে শহরগুলোতে ‘আরবান হিট আইল্যান্ড’ তৈরি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।”

তার মতে, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকরী উপায় হলো শহরাঞ্চলে আরবান ভেজিটেশন বা নগর-বনায়ন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা এবং উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সুরক্ষাবেষ্টনী হিসেবে ম্যানগ্রোভ ও লবণাক্ততাসহিষ্ণু উদ্ভিদের প্রসার ঘটানো।

জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলছেন, পরিবেশ ও জলবায়ু নিয়ে বিভিন্ন কর্মসূচি ও আলোচনা হলেও সেগুলোর বাস্তব প্রয়োগ কতটা হবে, সেটাই বড় প্রশ্ন। অনেক সময় বিভিন্ন সংস্থা বা উন্নয়ন সহযোগীদের সহায়তায় এসব আয়োজন করা হয়। তবে এসব আয়োজনের চেয়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া বেশি জরুরি।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি দিন দিন আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যেকোনো সময় বড় ধরনের ঘূর্ণিঝড়, বন্যা বা খরার মতো দুর্যোগ দেখা দিতে পারে। তাপমাত্রাও ক্রমাগত বাড়ছে এবং ভবিষ্যতে এর প্রভাব আরও প্রকট হতে পারে।’

এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার দুমুখো কৌশল নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন আর এর পেছনে মূল ভূমিকা রাখছে মানুষের কর্মকাণ্ড থেকে নির্গত গ্রিনহাউজ গ্যাস।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারের কথা উল্লেখ করে পরিবেশ সচিব বললেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়। অফ-গ্রিড এলাকায় সৌরবিদ্যুতের সুবিধা সম্প্রসারণের পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে বিদ্যুৎ উৎপাদনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে পরিবেশ সচিব বললেন, জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। তাই ভাসমান কৃষিসহ বিভিন্ন অভিযোজন প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখা যায়।

এ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।


পরিবেশঢাকাপরিবেশ দিবসজাতীয়পরিবেশ দিবসে পরিবেশের কান্না
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’

    ৩০ জুলাই ২০২৬, ০০:২৬

    টাকায় মেলে পাস অতিষ্ঠ সচিবালয়

    টাকায় মেলে পাস অতিষ্ঠ সচিবালয়

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    ৩০ জুলাই ২০২৬, ০০:০০

    নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাল এআই!

    নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ প্রতিষ্ঠানে সাইবার হামলা চালাল এআই!

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫

    এক রুটেই পাচারকারীদের পকেটে ৪ হাজার কোটি

    এক রুটেই পাচারকারীদের পকেটে ৪ হাজার কোটি

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

    ৩০ জুলাই ২০২৬, ০০:১৭

    নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ

    নদী উদ্ধারের নায়ক তুহিন ওয়াদুদ

    ৩০ জুলাই ২০২৬, ০২:১৯

    বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

    বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় তুরস্ক

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৮

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    দক্ষ মানবসম্পদ তৈরিতে সিসিপি-বেসিসের প্রশিক্ষণ

    ৩০ জুলাই ২০২৬, ০০:৪৩

    ঝড়বৃষ্টি নিয়ে আজকের পূর্বাভাস

    ঝড়বৃষ্টি নিয়ে আজকের পূর্বাভাস

    ৩০ জুলাই ২০২৬, ০৮:০১

    আজকের নামাজের সময়সূচি (৩০ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (৩০ জুলাই)

    ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২

    অসন্তোষজনক পরীক্ষা পদ্ধতি

    অসন্তোষজনক পরীক্ষা পদ্ধতি

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৪

    বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ৩০ জুলাই ২০২৬, ০৭:২৬

    নতুন রুট কম্বোডিয়া

    নতুন রুট কম্বোডিয়া

    ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪

    advertiseadvertise