Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৬:৫০
শেয়ার করুন:
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

আমেরিকা পর্যটন বা স্বল্পমেয়াদি সফরের জন্য যে ভিসা দেওয়া হয় সেটাকে বলা হয় বি১/বি২ ভিসা। এই ভিসা ব্যবহার নিয়ে নতুন এক সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (১৮ মার্চ) ইউএস এম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোষ্টে এ সতর্কবার্তার কথা জানায় ঢাকাস্থ দূতাবাস।

পোস্টে ভিসাধারীদের উদ্দেশে বলা হয়েছে, এই ভিসায় কোনো ধরনের চাকরি বা শিক্ষাগত কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথমেই বার্থ ট্যুরিজম বা শিশুর নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়েই সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করা যাবে না। কিছু বছর ধরেই এ ধরনের ঘটনা ঘটে থাকে, যেখানে ভিসাধারীরা শুধুমাত্র শিশুর নাগরিকত্ব নিশ্চিত করার জন্য দেশটিতে পৌঁছান। কিন্তু নতুন নির্দেশনায় এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যদি কেউ এমন কাজ করে ধরা পড়ে, ভবিষ্যতে জটিলতার মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে।

এ ছাড়া বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। অর্থাৎ যেকোনো চাকরি বা বেতনভিত্তিক কার্যক্রম এই ভিসার আওতায় নিষিদ্ধ। শুধু তাই নয়, পারিশ্রমিকের বিনিময়ে কোনো ধরনের পেশাগত কাজও করতে পারবে না ভিসাধারীরা।

শিক্ষাগত কর্মকাণ্ডও এ ভিসার আওতায় নেই। ভিসা ব্যবহার করে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া অনুমোদিত নয়। বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়ে একাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা করতে হলে শিক্ষার্থী ভিসা (এফ-১ বা এম-১) নেওয়া বাধ্যতামূলক।

অনেক সময় পর্যটকরা মনে করেন— ছোটখাটো কোর্স বা প্রশিক্ষণ নেওয়া যাবে। কিন্তু সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, এমন পড়াশোনাও এই ভিসার আওতায় আসে না।

এসব শর্ত লঙ্ঘন করা হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ভিসা আবেদন জটিল হয়ে যাবে সতর্ক করা হয়েছে ভিসাধারীদের।

যুক্তরাষ্ট্রভিসাভিজিটর ভিসাপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে