Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

‘রইদ’ নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা শনিবার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:২৭
শেয়ার করুন:
‘রইদ’ নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা শনিবার

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’কে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের অ্যালামনাই ফোরাম, প্রাক্তন সভ্য সংঘ। ‘আড্ডায় রইদ-উদযাপন’ শীর্ষক এই অনুষ্ঠান শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের ৫০৫ নম্বর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা নির্মাণ-অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি চলচ্চিত্রটি নিয়ে মূল্যায়ন উপস্থাপন করবেন এশীয় চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্র সমালোচক ও ‘কাট টু সিনেমা’ পত্রিকার সম্পাদক বিধান রিবেরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গ্রিক দর্শন ও নাটকের অনুবাদক শাহনেওয়াজ কবির।


আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

০৯ জুন ২০২৬


মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম আলোচিত ও রহস্যঘেরা চলচ্চিত্র হিসেবে দর্শকমহলে প্রশংসা পেয়েছে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েতসহ আরও অনেকে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন জোয়াহের মুসাভভির জ্যোতি।

প্রত্যন্ত গ্রামীণ বাংলার প্রান্তিক সমাজের দুই মানুষের বিচিত্র সম্পর্ককে আবহমান বাংলার লোককাহিনির আঙ্গিকে তুলে ধরা হয়েছে ‘রইদ’-এ। ঈদুল আজহায় মুক্তির পর ছবিটি টানা দুই মাসেরও বেশি সময় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। বর্তমানে এটি ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার একাধিক শহরে প্রদর্শিত হচ্ছে।


আরও পড়ুন

রইদে ঝলমল তুষি

০৩ জুন ২০২৬


সম্প্রতি চলচ্চিত্রটি ভিয়েতনামের মর্যাদাপূর্ণ দা নাং এশিয়ান চলচ্চিত্র উৎসবের সমালোচক বিভাগে ‘সেরা এশীয় চলচ্চিত্র’ পুরস্কার অর্জন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, বিভিন্ন ফিল্ম সোসাইটির সদস্য, ফিল্ম ও মিডিয়া স্টাডিজের শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী এবং আগ্রহী সবার জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত। অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আগামীর সময়।


রইদবিশ্বসাহিত্যবিশ্বসাহিত্য কেন্দ্রপুরস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর