যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রদর্শিত হতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। আগামী ২২ আগস্ট শনিবার বিকাল ৪টায় বোস্টনের অ্যাপল সিনেমাস ক্যামব্রিজে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হবে। হলটির ঠিকানা ১৬৮ অ্যালেওয়াইফ ব্রুক পার্কওয়ে, ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস। অ্যাপল সিনেমাসের ওয়েবসাইটে এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
বোস্টনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস এবং বাংলা সিনেমার প্রতি আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘রইদ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, বিশ্বকাপের ব্যস্ত সূচি...