Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

ভূতপ্রেতে আমার খুব ভয়

মীর রাকিব হাসান
মীর রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:১০
ভূতপ্রেতে আমার খুব ভয়

নাজিফা তুষি - র‌্যাফ ক্লিক

‘রইদ’ সিনেমার মাধ্যমে প্রশংসা কুড়ানোর পর এবার ‘আন্ধার’ নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী নাজিফা তুষি। অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভৌতিক ঘরানার সিনেমাটি। তুষির সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান

 

‘আন্ধার’ সিনেমার নাদিয়া চরিত্রটি নিয়ে দর্শকদের কতটা ধারণা দিতে চান?

টিমের অনুমতি ছাড়া বিস্তারিত বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, ‘আন্ধার’ একটি হরর ঘরানার সিনেমা এবং নাদিয়া এই গল্পের কেন্দ্রবিন্দু।

 

প্রতিটি সিনেমার চরিত্রের জন্য আপনার আলাদা করে দীর্ঘ প্রস্তুতি থাকে। ‘আন্ধার’-এর নাদিয়া চরিত্রের জন্য প্রস্তুতিটা কেমন ছিল?

সব সিনেমায় প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। কিন্তু ‘আন্ধার’-এর ক্ষেত্রে আমরা বেশ কিছুটা সময় পেয়েছিলাম। শুটিংয়ে যাওয়ার আগে ফিল্ম ক্যাম্প করেছিলাম, গাজীপুরের একটি রিসোর্টে। প্রথমে স্ক্রিপ্ট রিডিং হয়েছে, এরপর রিহার্সেল। বিটপির পক্ষ থেকে পুরো বিষয়টি আয়োজন করা হয়েছিল।

প্রযোজকরা খুবই ফ্লেক্সিবল ছিলেন এবং এ ধরনের প্রস্তুতির উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন। শুটিংয়ে যাওয়ার আগে মোটামুটি এক থেকে দেড় মাসের মতো প্রস্তুতি ও গ্রুমিংয়ের সুযোগ পেয়েছিলাম। হরর সিনেমায় শুধু অভিনয় করলেই হয় না; শব্দ, আবহ, দৃশ্যের পরিবেশ— অনেক কিছু নিজের মধ্যে অনুভব করে নিতে হয়। সেই জায়গা থেকে আমাদের প্রস্তুতিটা খুব ভালো ছিল।

 

‘আন্ধার’-এর শুটিং অভিজ্ঞতা কেমন ছিল? বিশেষ করে সিনেমাটির আবহ ও গল্পের কারণে কাজের ধরনে কি কোনো আলাদা চ্যালেঞ্জ ছিল?

এর আগে আমি হরর সিনেমায় কাজ করিনি। তাই শুরুতে এই ঘরানার অভিনয়ের ধরন কেমন হবে, কীভাবে চরিত্রটিকে উপস্থাপন করব— এসব নিয়ে একটা চ্যালেঞ্জ অনুভব করেছিলাম। তবে শুটিংয়ের সময় আমাদের প্রযোজক ও পরিচালক দুজনই খুব ফ্লেক্সিবল ছিলেন। রায়হান রাফীর সঙ্গে ‘আন্ধার’ই আমার প্রথম সিনেমা। যদিও ‘প্রেশার কুকার’ আগে মুক্তি পেয়েছে, সেটার শুটিং আমি ‘আন্ধার’-এর পর করেছি।

এর আগে ‘রইদ’ সিনেমায় কাজ করেছিলাম। সেই চরিত্র থেকে বের হয়ে ‘আন্ধার’-এর নাদিয়া চরিত্রে নিজেকে নিয়ে আসাটাও একটা বিষয় ছিল। ‘রইদ’-এর সময় আমার স্কিন টোনও অনেকটা পুড়ে গিয়েছিল।

অন্যদিকে ‘আন্ধার’-এ আমাকে সম্পূর্ণ অন্য ধরনের, সুন্দর ও প্রাণবন্ত একটি চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হয়েছে।

 

এই সিনেমায় আফসানা মিমির সঙ্গে আপনার রসায়ন কেমন? সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে একটি ছবি প্রকাশ করে প্রশংসাও করেছেন।

আফসানা মিমি আপুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এখানে তিনি আমার খালার চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত মানুষ হিসেবেও আফসানা মিমিকে আমার অনেক পছন্দ। আফসানা মিমি আপুর ব্যক্তিত্ব এত সুন্দর এবং তিনি এত মিষ্টি একজন মানুষ যে, ‘আন্ধার’-এ কাজ করতে গিয়ে আমি সত্যিই তার প্রেমে পড়ে গিয়েছি। আমার কাছে সবচেয়ে সুন্দর যে বিষয়টি লেগেছে, তা হলো— একজন মানুষ বয়স বাড়ার পরও কীভাবে শিশুর মতো নিষ্পাপ, প্রাণবন্ত ও মিষ্টি থাকতে পারেন। ভবিষ্যতে তার সঙ্গে আরও কাজ করতে চাই। তার কাছ থেকে শেখারও অনেক কিছু আছে।

 

ব্যক্তিগতভাবে হরর ঘরানার সিনেমা কতটা পছন্দ করেন?

ছোটবেলায় এমন একটা সময় ছিল, টানা প্রতি রাতে ঘুমানোর আগে একটা না একটা হরর সিনেমা দেখতাম। যদিও বাস্তবজীবনে ভূতপ্রেতে আমার খুব ভয়। এমনকি রাতে একা ঘুমাতেও ভয় লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, ভয় পাই বলেই আবার সেই ভয় পাওয়ার মজাটা উপভোগ করতে ভালো লাগে।

 

‘আন্ধার’-এ কাজ করতে গিয়ে নির্মাতা রাফীর নতুন কোনো দিক বা বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন?

রাফী একজন অভিনেতাকে খুব সুন্দরভাবে ব্রিফ করতে পারেন এবং একজন অভিনেতার ফ্লেক্সিবিলিটিকেও গুরুত্ব দেন। এর আগে আমি যে কাজগুলো করেছি, সেখানে অনেক চরিত্রের মধ্যে খুব বেশি ইন্টেন্স থাকতে হয়েছে। কারণ পরিচালকরা সেভাবেই চরিত্রটিকে চেয়েছেন। কিন্তু রাফী আমাকে খুব ফ্লেক্সিবলভাবে শুটিং করিয়েছেন। তার এই কাজের ধরনটা আমার কাছে খুব ভালো লেগেছে। অনস্ক্রিন ও অফস্ক্রিন— দুই জায়গাতেই আমাদের বোঝাপড়া ভালো। একজন পরিচালক ও অভিনেতার মধ্যে যে ধরনের কেমিস্ট্রি প্রয়োজন, ‘আন্ধার’-এর মাধ্যমে সেটি আমরা তৈরি করতে পেরেছিলাম। পরে ‘প্রেশার কুকার’-এ সেই বোঝাপড়াটা আরও ভালো হয়েছে। ‘প্রেশার কুকার’ আপনারা এর মধ্যে দেখেছেন এবং দর্শকরাও পছন্দ করেছেন।

 

‘আন্ধার’-এর অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

এখানে চঞ্চল ভাই আছেন। তার সঙ্গে আমার কাজের আন্ডারস্ট্যান্ডিং আগে থেকেই ভালো ছিল। আফসানা মিমি আপু, সিয়াম ও রেহান— এই তিনজনের সঙ্গে ‘আন্ধার’-এ আমার প্রথম কাজের অভিজ্ঞতা। এ ছাড়া মনোয়ার ভাইসহ সবার সঙ্গেই কমবেশি ভালো বোঝাপড়া হয়েছে এবং কাজের অভিজ্ঞতাও ভালো ছিল। সিয়াম অনেক কো-অপারেটিভ। আগে থেকেই তাকে চিনতাম, কিন্তু তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমার কাছে মনে হয়েছে, তিনি খুবই ডিসিপ্লিনড একজন অভিনেতা। রেহানের সঙ্গেও কাজের অভিজ্ঞতা ভালো। আমরা ‘আন্ধার’-এর কাজ করতে গিয়ে একসঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছি। সব মিলিয়ে পুরো টিমের সঙ্গেই আমার কাজের অভিজ্ঞতা ভালো ছিল।

রইদনাজিফা তুষিআন্ধাররসায়নঅভিনেত্রীরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২