Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

শিল্পকলায় ‘রইদ’ দেখতে উপচেপড়া ভিড়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২০:৫৭
শিল্পকলায় ‘রইদ’ দেখতে উপচেপড়া ভিড়

ছবি: আগামীর সময়

ধানমন্ডি থেকে ছেলের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমা দেখতে এসেছিলেন আকিমুন নাহার। তবে মিলনায়তনে আসন সংকটের কারণে সিনেমা না দেখেই ফিরে যেতে হয় তাকে। তখন মিলনায়তনের সব আসন পূর্ণ, দাঁড়ানোর জায়গাও ছিল না। চলচ্চিত্র প্রদর্শনীতে দর্শকদের এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন শিল্পকলা সংশ্লিষ্টরা।

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল সেকাল’। উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত।

চলচ্চিত্রের সোনালী অতীত ও সাফল্যমণ্ডিত বর্তমানের মেলবন্ধন ঘটাতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্রপ্রেমীসহ সবার জন্য উৎসবটি উন্মুক্ত।

রবিবার বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক কোহিনূর আখতার সুচন্দা। সম্মানিত অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার তানিম নূর। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

আরও পড়ুন

মিটফোর্ড হাসপাতালের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

০৯ আগস্ট ২০২৬

নিতাই রায় চৌধুরী বললেন, ‘আজকে যে চলচ্চিত্র প্রদর্শিত হবে দর্শকদের আগ্রহের প্রেক্ষিতে তা আরও একাধিক প্রদর্শনীর আয়োজন করা হবে এবং জাতীয় নাট্যশালা মিলনায়তনেও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। আসছে শরৎকালে যাত্রা উৎসব আয়োজন করা হবে। যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যাব।’

তিনি বললেন, যুবসমাজের একটি অংশ নানা কারণে হতাশায় দিন কাটাচ্ছে। সংস্কৃতি চর্চার সুযোগের অভাব ও বিনোদনের সীমিত সুযোগের কারণে তরুণদের একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে প্রজন্ম ও যুবসমাজকে রক্ষায় সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

নিতাই রায় চৌধুরী বলেছেন, স্কুল পর্যায় থেকে খেলাধুলা, গানবাজনা, নৃত্য, চলচ্চিত্র ও সংগীতের বিভিন্ন ধারার চর্চার পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী ভাটিয়ালি, মুর্শেদী, কবিগান ও বাউলগানের চর্চাও চলবে।

উৎসবের প্রথম দিন সন্ধ্যা ৬টায় মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ এবং রাত ৮টায় জহির রায়হান নির্মিত ‘জীবন থেকে নেয়া’ প্রদর্শিত হয়।

আগামীকাল সোমবার বিকাল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’। রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নুরুজ্জামান নির্মিত ‘মাস্তল’।

সমাপনী দিন মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেন নির্মিত ‘দুই পয়সার আলতা’। রাত ৮টায় প্রদর্শিত হবে আকাশ হক নির্মিত ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

রইদশিল্পকলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!