Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মিটফোর্ড হাসপাতালের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:১৮
মিটফোর্ড হাসপাতালের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

ছবি: আগামীর সময়

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি)-তে প্রায় ২০০ বছর ধরে বসবাসরত পরিবারগুলোর উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতপাত বিলোপ জোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু কৃষ্ণলাল।

মানববন্ধনের আয়োজকের জানান, মিটফোর্ড হাসপাতালের মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি)-তে প্রায় ২০০ বছর ধরে বসবাসরত পরিবারগুলো উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। সারা দেশে শত শত কলোনির বাসিন্দারাও প্রতিদিন উচ্ছেদের হুমকির মধ্যে জীবনযাপন করছেন। নানা ছলচাতুরির মাধ্যমে প্রথমে পেশা এবং পরে বসবাসের জায়গাটুকুও কেড়ে নেওয়া হচ্ছে।

বাংলাদেশের হরিজন ও দলিত সম্প্রদায় নিজেদের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারছে না। রাষ্ট্রীয়ভাবে নিপীড়িত এই জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশের নাগরিক হওয়ার পরও তাদের ‘পরদেশি’ শুনতে হয়। শত শত বছর ধরে বসবাসরত জায়গা থেকে তাদের উচ্ছেদ করা যাবে না। বরং ঝুঁকিপূর্ণ দালান পুনর্নির্মাণ করে সেগুলো তাদের নামে বরাদ্দ দিতে হবে।

মানববন্ধন থেকে সারা দেশে বসবাসরত হরিজন ও দলিতদের জমি তাদের নামে করে দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভূমির অধিকার নিশ্চিত করতে আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে নাগরিক সমাবেশ ও জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বাদ পড়তে পারেন ৮২৭২ ডিলার, টিসিবি ভবন অবরোধ

০৯ আগস্ট ২০২৬

মানববন্ধনে জোটের সদস্য সংগঠন মাইনরিটি রাইটস ফোরাম, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন, বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠন, সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ, বাংলাদেশ দলিত পরিষদ, শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া সমাজ, বাংলাদেশ রবিদাস ফোরাম, জাগরণী সভা-বাংলাদেশ, বাংলাদেশ তফসিলি মানবাধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ মতুয়া সম্প্রদায়, বাংলাদেশ হরিজন হেলা সমাজ কল্যাণ সংগঠন, বাংলাদেশ মহাদলিত পরিসংঘ, দলিত ট্রাস্ট, তেলেগু ডেভেলপমেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন, সংখ্যালঘু অধিকার আন্দোলন, ধ্রুব ও সারদা স্মৃতি সংসদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ ছাড়া পর্যবেক্ষক সংগঠন হেলা সমাজ যুব সংঘ ঢাকা, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ গাজীপুর জেলা ও মহানগর কমিটি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঢাকা দক্ষিণ কমিটি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঢাকা উত্তর কমিটি, বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটি, হরিজন সেবক সমিতি-২৫ নং আগাসাদেক রোড সিটি কলোনি ঢাকা, সমাজ কল্যাণ যুব সংঘ-গণকটুলী সিটি কলোনি ঢাকা, সমাজ কল্যাণ যুব সংঘ-ওয়ারি সিটি কলোনি ঢাকা, উদয়ন যুব সংঘ গোপীবাগ সুইপার কলোনি ঢাকা, পোস্তগোলা শ্মশানঘাট ডোম সমাজ পঞ্চায়েত কমিটি-ঢাকা, বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদ-ঢাকা জেলা কমিটি এবং লালবাগ ডোম সমাজ পঞ্চায়েত কমিটি-ঢাকার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. হারুনর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত এবং রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির সদস্য কাইয়ূম হোসেন প্রমুখ।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে