Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বাদ পড়তে পারেন ৮২৭২ ডিলার, টিসিবি ভবন অবরোধ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৮:২০
শেয়ার করুন:
বাদ পড়তে পারেন ৮২৭২ ডিলার, টিসিবি ভবন অবরোধ

গ্রাফিকস: আগামীর সময়

দীর্ঘদিন ধরে টিসিবির ডিলার হিসেবে কাজ করছেন অন্তত ৮ হাজার ২৭২ জন। কিন্তু তাদের পুরনো লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া হচ্ছে না। অপরদিকে নতুন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই আশঙ্কা রয়েছে, লাইসেন্স নবায়নের সুযোগ না পেয়ে বাদ পড়তে পারেন পুরনো ডিলাররা।

এ কারণে আজ রবিবার সকাল ৯টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ভবন অবরোধ করে বিক্ষোভ করছেন ডিলাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সারা দেশ থেকে আসা ডিলাররা ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করছেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডিলার অমিত হাসান হৃদয় বলেছেন, ‘সরকার চাইলে আরও নতুন ডিলার নিতে পারে। তবে পুরাতন যারা আছে তাদের অযৌক্তিকভাবে বাদ দিতে পারে না। ২০২৫ সালে অযৌক্তিক নীতিমালা প্রণয়ন করেছে সরকার। সেই নীতিমালা অনুযায়ী ২০২৬ সালে আগে যারা ডিলার ছিল তাদের সবাইকে বাদ দিয়েছে। আমাদের লাইসেন্স নবায়ন করতে দেওয়া হচ্ছে না।’

আরও পড়ুন

চুক্তি নবায়ন চান টিসিবির ডিলাররা

২২ জুন ২০২৬

‘আমাদের কে এস বি ভেরিফিকেশন করছে। অনেক মানুষ টিসিবির সঙ্গে জড়িত। আমাদের অধীনস্থ অনেক কর্মচারী আছে। ডিলারশিপ যদি নবায়ন না করা হয়, তবে আমরা তো পথে বসবই, বিপদে পড়বে আমাদের কর্মীরাও। আমরা এই ৮ হাজার ২৭২ জন পুরাতন ডিলারদের লাইসেন্স নবায়নের  দাবিতে টিসিবি ভবন ঘেরাও করেছি,’ বলছিলেন অমিত হাসান।

নতুনদের এই নিয়োগ সম্পর্কে তিনি বলেছেন, ‘নতুনদের আমরা স্বাগত জানাই। কিন্তু পুরাতনদের অযৌক্তিকভাবে বাদ দেওয়া উচিত হবে না। যদি কেউ অনিয়ম করে থাকে তাদের বাদ দিক।’

তার পাশে বসে থাকা আরেক আন্দোলনকারীকে দেখিয়ে বললেন, ‘তিনিও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন ডিলার। নাম সোনিয়া জামান। তিনি ক্যানসারের লাস্ট স্টেজের রোগী। শুরু থেকেই আন্দোলনে মোক্ষম ভূমিকা পালন করছেন। লাইসেন্স নবায়নের দাবিতে প্রায় ৬৩ ঘণ্টা যাবৎ অনশন করছেন তিনি।’

আন্দোলনে অংশ নেওয়া বেলাল জানান, 'আমাদের লাইসেন্স নবায়ন করার সুযোগ দিতে হবে। এর আগেও কয়েকবার অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। টিসিবি কর্তৃপক্ষ তাতে আমাদের দাবি মেনে নেয়নি। এবার আমরা লাইসেন্স নবায়ন হওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করব।'

টিসিবি ডিলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা